Friday, June 19, 2026

“আমার সোনা দিদি আমরা তোমায় ছেড়ে দেব না,” বাসুদেব বাউলের গানে মাতল তৃণমূল নেত্রীর সভা

Date:

Share post:

“আমার সোনা দিদি আমরা তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো…..” বাসুদেব দাস বাউল যখন মঞ্চে দাঁড়িয়ে সুর তুলেছেন তখন মুহুর্মুহু হাততালিতে ফেটে পড়েছে লক্ষ লক্ষ কর্মী-সমর্থক। তৃণমূল নেত্রীর জনপ্রিয়তা যে কোনভাবেই ভাটা পড়েনি রাঙামাটিতে তার প্রমাণ মিলল । আর তার সঙ্গে জুড়ে গেল বাউল শিল্পীর নাম। কেননা গত ২০ তারিখ তাঁর বাড়ির মাটির দাওয়ায় বসে পাত পেড়ে খেয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় পা মিলিয়েছেন সেই বাউল শিল্পী বাসুদেব দাস বাউল।
যিনি কয়েকদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর দৌলতে লাইমলাইটে এসেছিলেন। অথচ আজ তাকে তৃণমূল নেত্রীর মঞ্চে দেখা গেল। যদিও এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাসুদেব বাউল খোলাখুলি ।
তিনি বলেছেন, আমরা বাউল, সবাইকে নিয়ে থাকতে চাই।
বোলপুরের রতন পল্লীতে ২০ তারিখ দুপুরে তাঁর বাড়ি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভাত, মুগ ডাল, বেগুনভাজা, আলু পোস্ত দিয়ে মধ্যাহ্নভোজ সারেন । বাসুদেবের গলায় গানও শোনেন, তোমায় হৃদমাঝারে রাখব ছেড়ে দেব না। কিন্তু তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে বাসুদেব বলেন, তিনি ২৯ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোয়ে গান গাইতে চান। সঙ্গে জানান আক্ষেপ, আমরা রেশনের চাল খাই, শাহ আসবেন বলে মিনিকিট চাল আনি, টাকা পয়সা খরচা করে বাজার করেছিলাম, খাওয়া দাওয়া করে পাশের দরজা দিয়ে চলে গেলেন, কথা হল না।
যদিও আজ তৃণমূল নেত্রীর রোড শোয়ে দেখা গিয়েছে বাসুদেব দাস বাউলকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গান শেষে উত্তরীয় পরিয়ে দেন। আর তাতেই আনন্দে আপ্লুত বাউলের চোখ চিকচিক করে ওঠে । তাঁর কথায়, দিদি বাউলদের জন্য অনেক কিছু করেছেন, করছেন। তাই দিদির জন্যও গাইলাম এই গান, “হৃদমাঝারে রাখব, দিদিকে ছেড়ে দেব না….”।

Related articles

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...