Saturday, April 4, 2026

কৃষি আইনের বিরুদ্ধে রায়!‌ হরিয়ানার পুরসভা ভোটে ধরাশায়ী বিজেপি, বাজিমাত কংগ্রেসের

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের নয়া কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভের বহিঃপ্রকাশ এবার সরাসরি ভোট বাক্সে। হরিয়ানা পুরসভা ভোটে মুখ থুবড়ে পড়ল বিজেপি–জেজেপি জোট। বাজিমাত কংগ্রেসের।

গত রবিবার হরিয়ানার অম্বালা, পাঁচকুলা, সোনিপত, রেওয়ারির ধারুহেরা, রোহটাকের সাঁপলা এবং হিসারের উকলনায় পুররসভার নির্বাচন ছিল। আজ, বুধবার সকাল ছিল ভোট–গণনা। রেওয়ারির ধারুহেরা, হিসারের উকলনার ঘাঁটিতে ধরাশায়ী দুষ্মন্ত চৌটালার জননায়ক জনতা পার্টি। শেষ পাওয়া খবর, ‌সোনিপতে প্রায় ১৪ হাজার ভোটে জয় পেয়েছে কংগ্রেস। সেখানে প্রথম মেয়র হতে যাচ্ছেন নিখিল মদন। অম্বালায় প্রায় ৮ হাজার ভোটে জয় পেয়েছেন হরিয়ানা জনচেতনা পার্টির শক্তিরাণি শর্মা। তবে পাঁচকুলায় এগিয়ে বিজেপি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে এখনও গণনা চলছে।

কংগ্রেসের দাবি, কৃষক আন্দোলনের কেন্দ্রবিন্দু দিল্লির সিঙ্ঘু সীমানার কাছেই এই সোনিপত। বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসার এক বছরের মধ্যেই এই অবস্থা বিজেপির। কারণটা অব্যশই মোদি সরকারের কৃষক বিরোধী কালা কানুন।

আরও পড়ুন- রাজ্যের মুকুটে নয়া পালক, খুশির হওয়া হুগলিতে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...