Monday, April 6, 2026

স্ট্রেন আতঙ্ক, ৩১ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে সব আন্তর্জাতিক উড়ান বন্ধ

Date:

Share post:

ভারত ব্রিটেনের বিমান চলাচল বন্ধ ছিল। এবার বন্ধ হয়ে গেল ভারতের সঙ্গে বিশ্বের সব দেশের বিমান যোগাযোগ। বুধবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ভারত ও বিশ্বের আর অন্য কোন দেশের মধ্যে আপাতত বিমান যাতায়াত করবে না। এই নিষেধাজ্ঞা আপাতত ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

করোনা অতিমারীর জেরে এর আগেও ভারত থেকে আন্তর্জাতিক উড়ান চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফের একবার সেই সিদ্ধান্তই নেওয়া হলো। কারণ, করোনার নতুন
স্ট্রেন। স্বাস্থ্যমন্ত্রকের আশঙ্কা ব্রিটেন থেকে ভারতে আসা বিমানের যাত্রীদের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় সারা দেশে নতুন স্ট্রেনের সংক্রমণ ছড়াতে শুরু করেছে। সেই সংক্রমণ যাতে লাগামছাড়া না হয় তাই গোড়া থেকেই সাবধান হতে চায় কেন্দ্র। সেই কারণেই আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হলো।

আরো পড়ুন-সৌরভকে বিজেপিতে যোগ দিতে নিষেধ ‘কাকা’ অশোক ভট্টাচার্যের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...