Monday, April 6, 2026

মোদি সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রেসিডেন্সি জেলে অনশনে ১৬ বন্দি

Date:

Share post:

কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের অনৈতিক কৃষি নীতির ও কৃষি বিলের (Farm Bill) বিরুদ্ধে বন্দিদের অনশন বিক্ষোভ (Hunger Strike) এবার রাজ্যের বিভিন্ন জেলে ছড়িয়ে পড়তে শুরু করল। কৃষক স্বার্থ বিরোধী এই কালা কানুনের বিরুদ্ধে অনশন বিক্ষোভে সামিল হয়েছেন প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) ১৬ জন রাজনৈতিক বন্দি। এর আগে দমদম ও বহরমপুরে একদিনের এই প্রতীকী অনশনে বসেছিলেন যথাক্রমে ১০ ও ৮ জন রাজনৈতিক বন্দি।

একটি মানবাধিকার সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকারের কৃষি নীতি ও দিল্লিতে কৃষকদের অবস্থান বিক্ষোভকে সমর্থন জানাতে বন্দিরা যেভাবে এগিয়ে এসেছেন, তা প্রশংসাযোগ্য। জেল বন্দিদের এই আন্দোলনকে তাঁরা পূর্ণ সমর্থন জানাচ্ছে।

এদিকে, প্রেসিডেন্সি জেলে ১৬ জন রাজনৈতিক বন্দির অনশন নিয়ে সর্তক ছিল জেল কর্তৃপক্ষ। যদিও এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি জেল সুপার দেবাশিস চক্রবর্তী।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...