Tuesday, June 23, 2026

ঘাসফুলকে টক্কর দিয়ে নবান্ন দখলের লড়াইয়ে ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি বিজেপির

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যেই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল(TMC)। পিছিয়ে নেই বিজেপিও। রাজ্যকে ‘সোনার বাংলা'(Sonar Bangla) হিসেবে গড়ে তোলার ডাক দিয়ে গিয়েছেন অমিত শাহ(Amit Shah)। সম্প্রতি এক জনসভায় তার দাবি, ‘পাঁচটা বছর সময় দিন সোনার বাংলা করে দেব।’ তবে প্রতিশ্রুতি দিলেই তো আর হবে না। কীভাবে গড়ে উঠবে বিজেপির স্বপ্নের সোনার বাংলা? তারই খোঁজ পেতে এবার মাঠে নামল গেরুয়া শিবির। বুধবার বিজেপির তরফে ‘লক্ষ্য সোনার বাংলা'(laksh Sonar Bangla) নামক এক কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। আর এই কর্মসূচিকে হাতিয়ার করে রাজ্যের ২৯৪ টি কেন্দ্রে মানুষের দুয়ারে পৌছবে বিজেপির বিশেষ দল।

বিজেপি তরফে জানানো হয়েছে ১০ টি বিষয় নিয়ে ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি শুরু করা হয়েছে। সেগুলি হল- সুশাসন, অর্থনীতি, দারিদ্র, কৃষকদের উন্নয়ন, পরিকাঠামো, যুব সমাজের কর্মসংস্থান, নারী নিরাপত্তা, সবকা সাথ সবকা বিকাশ, সাংস্কৃতিক উত্তরণ ও শিক্ষার নতুন দিশা। মোট ৪০ টি দল গঠন করা হয়েছে এই কর্মসূচি সফল করার লক্ষ্যে। এই দল রাজ্যের ২৯৪ বিধানসভা কেন্দ্রে মানুষের দোরে দোরে পৌছবে। জানুয়ারি মাসের মধ্যেই সফলভাবে শেষ করা হবে এই কর্মসূচি। সমাজের বিভিন্ন অংশের মানুষের কাছ থেকে এর মাধ্যমে মতামত চাইবে বিজেপি। বুধবার বঙ্গ বিজেপি সদর দপ্তরে ‘লক্ষ্য সোনার বাংলা’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বিজেপি রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফাউন্ডেশনের ডিরেক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায় ও রন্তিদেব সেনগুপ্ত।

আরও পড়ুন:বিজেপি যোগের জল্পনার মাঝেই এবার সৌরভের জমি ফেরত নিচ্ছে রাজ্য

সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা রন্তিদেব সেনগুপ্ত বলেন, ‘পশ্চিমবঙ্গে কোন ভাবেই আমরা নেতিবাচক রাজনীতি করতে চাই না। এই কর্মসূচিকে হাতিয়ার করে রাজ্যের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছাব আমরা। বাংলার সার্বিক উন্নয়নের জন্য আমরা কী ভাবছি সেটা তুলে ধরব তাদের কাছে। পাশাপাশি তাদের ভাবনার বিষয় গুলি ও জানার চেষ্টা করবো আমরা।’

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...