Monday, March 23, 2026

অমর্ত্য সেনকে ‘জমিচোর’ বলায় অধীর চৌধুরির নিশানায় দিলীপ ঘোষ

Date:

Share post:

অর্মত্য সেনকে (Amartya Sen) ‘জমিচোর’ বলে আক্রমণ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷

এবার ওই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষের নাম না করে কড়া প্রতিবাদে মুখর হলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ( Adhir Choudhury)৷ বৃহস্পতিবার ফেসবুকে পোস্ট করে অর্মত্য সেনের পাশে দাঁড়িয়ে অধীরবাবু বলেছেন, “পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার জয় করে বাঙালিকে যিনি বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করলেন, গর্বিত করলেন, তাঁকে বাংলার মাটি থেকে ‘জমিচোর’ আখ্যা পেতে হচ্ছে!’ ওই পোস্টে অধীর চৌধুরি লিখেছেন, “অমর্ত্য যে কাগজগুলো আবর্জনায় ফেলে দেন সেগুলো ভালো করে পড়লে বা লিখলে একটা পিএইচডি ডিগ্রি পাওয়া যেতে পারে। বাংলার এক অলংকারকে অপমান করার পর কোন বাংলাকে সোনা দিয়ে মুড়ে ফেলবো?’’

উল্লেখ্য, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বুধবার প্রশ্ন তুলেছিলেন, ‘‘জমিচোরকে কি নোবেল দেওয়া হয়েছে?’’ দিলীপবাবু বলেছিলেন, ‘‘দেশ অমর্ত্য সেনকে অনেক কিছু দিয়েছে। কিন্তু উনি দেশকে কী দিয়েছেন, তা নিয়ে রিসার্চ করতে হবে।’’ এই প্রসঙ্গ টেনেই দিলীপ ঘোষের নাম না করে অধীর চৌধুরি লিখেছেন, ‘অমর্ত্য সেনকে অসম্মান করার জন্য আমি শুধু নিন্দা করছি না, ঘৃণা ভরে প্রতিবাদ জানাচ্ছি”।

আরও পড়ুন:আস্থা ভোটের দাবি জানাল বাম-কংগ্রেস

Related articles

পুরনো মেজাজে দিলীপ, খড়্গপুরে নির্বাচনী প্রচার-মঞ্চ থেকে পুলিশকে হুমকি!

জায়গা পেয়েই পুরনো মেজাজে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়ার পরে নির্বাচনী প্রচারে ফের হুমকি দেওয়া...

সিনিয়র সিটিজেন হয়েও খেলবেন! আইপিএল শুরুর আগেই ধোনির গুগলি

বিগত কয়েক মরশুমের মতোই আইপিএল (IPL) শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) অবসর নিয়ে চর্চা তুঙ্গে।...

চিংড়িহাটা মেট্রোর পিলার নির্মাণে হাইকোর্টের রায়েই সম্মতি সুপ্রিম কোর্টের

উন্নয়নের কাজ যাতে বন্ধ না হয় তার জন্য কলকাতা হাই কোর্টের রায়কেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। চিংড়িহাটা মেট্রোর...

শহীদ ভগৎ সিং-রাজগুরু-সুখদেবের মৃত্যু বার্ষিকীতে তিন দেশনায়ককে স্মরণ মমতার

স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহীদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন...