Wednesday, February 4, 2026

নন্দীগ্রামে মুখোমুখি ‘মা’-‘কুপুত্র’! জল্পনা রাজ্য রাজনীতিতে

Date:

Share post:

কুপুত্রের বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন ‘নন্দীগ্রামের মা’। অন্তত এমনটাই খবর তৃণমূল সূত্রে। শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) বিরুদ্ধেই তাঁকে বিধানসভা ভোটে নন্দীগ্রামের ময়দানে লড়াইয়ে নামতে হবে। কোনও পিছুটান না রেখে ‘নন্দীগ্রামের মা’ ফিরোজা বিবির (Firoza Bibi) মতে, ‘‘কুপুত্র থেকে নিপুত্র ভালো।’’

তিনি বলেন, ‘‘এক সন্তান হারিয়ে হাজার সন্তান পেয়েছি। তাই এক সন্তানের বিরুদ্ধে যদি আমাকে লড়তে হয় তো লড়ব! আমার অবস্থানের বদল হবে না।’’

২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে (Nandigram) পুলিশের গুলিচালনায় ১৪ জন আন্দোলনকারীর মৃত্যু হয়। সেই তালিকায় ছিলেন ফিরোজা বিবির পুত্র শেখ ইমদাদুলও (Sk Imdadul)। ২০০৯-এ নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনে ‘শহিদের মা’ হিসেবে তাঁকেই প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ফিরোজা প্রার্থী হলেও আসলে মেঘের অন্তরাল থেকে লড়াই করছেন শুভেন্দুই। জয়ী হন নন্দীগ্রামের মা। উপনির্বাচনের পর ২০১১ সালের ভোটেও নন্দীগ্রাম থেকেই বিধায়ক হয়েছিলেন ফিরোজা বিবি।

এবার তাঁর জায়গাতেই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেন মমতা। কিন্তু এখন পরস্পরের প্রতিদ্বন্দ্বী তাঁরা। ২০১৬ সালে নন্দীগ্রাম আসন থেকে জিতে বিধানসভায় যান শুভেন্দু। মন্ত্রীও হন। তাঁর পদত্যাগে আপাতত খালি ওই আসন। ২০২১ সালের কাকে বিধায়ক পাবে তার দিকেই তাকিয়েই নন্দীগ্রামে।

আরও পড়ুন:আস্থা ভোটের দাবি জানাল বাম-কংগ্রেস

spot_img

Related articles

ধনীদের ছাড়, দরিদ্রদের উপর রোজগারের দায়: ১২ ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক CPI(ML)-এর

কেন্দ্রীয় বাজেটের অন্তঃসারশূন্যতা নিয়ে গোটা দেশে আলোচনা অব্যাহত। যেভাবে দেশের সাধারণ মানুষের উপর থেকে ভার লাঘব করার বদলে...

আগাম জামিন খারিজ: আরজিকর দুর্নীতিতে আখতারকে এবার হেফাজতে নিতে পারে CBI

আরজি কর মেডিক্যাল কলেজের আর্থিক দুর্নীতির মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির আগাম জামিনের আবেদন খারিজ করে...

সুপ্রিম কোর্টের নির্দেশেও অধরা! দত্তাবাদে স্বর্ণব্যবসায়ী খুনে চার্জশিটে নাম নেই অপসারিত বিডিওর

সুপ্রিম কোর্ট (Supreme Court) আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল, বেঁধে দিয়েছিল সময়সীমাও। তবু এখনও বেপাত্তা রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন।...

ভিনরাজ্যে ফের মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, মুম্বইয়ে রেললাইনের ধারে মিলল দেহ

ফের ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু (Migrant Worker Death)। মুম্বইয়ের একটি রেললাইনের ধারে উদ্ধার বাংলার পরিযায়ী শ্রমিকের ক্ষত-বিক্ষত...