Saturday, June 27, 2026

নন্দীগ্রামে পথ অবরোধ তৃণমূলের

Date:

Share post:

ফের শিরোনামে নন্দীগ্রাম (Nandigram)। আজ, বৃহস্পতিবার নন্দীগ্রামের ভুতারমোড়ে পথ অবরোধ করলো তৃণমূল (TMC)। গত, মঙ্গলবার ভুতারমোড় এলাকায় বিজেপি’র (BJP) কর্মীবোঝাই বাসে হামলা চালানো হয় বলে বিজেপি’র অভিযোগ। সেই ঘটনায় পুলিশ তল্লাশির নামে শাসক দলের কর্মীদের বাড়ি ভাঙচুর ও লোকজনকে মারধর করেছে বলে পাল্টা অভিযোগ জানায় তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে আজ ভুতারমোড়ে অবরোধ চলছে। গ্রেফতারও করা হয় কয়েকজনকে।

মঙ্গলবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অরাজনৈতিক কর্মসূচিতে যাওয়ার পথে আক্রান্ত হয়েছিলেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। তাঁদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি। গতকাল, বুধবার হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন শুভেন্দু। সেখান থেকেই তিনি নিশানা করলেন শাসকদলকে।

আরও পড়ুন:কয়লা পাচারকাণ্ডে লালা ঘনিষ্ঠ দুই ভাইয়ের বাড়িতে সিবিআই হানা

এই হামলা প্রসঙ্গে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শুভেন্দু। বলেন, “প্রত্যেকের নিজের ইচ্ছে মতো রাজনীতি ও ধর্ম পালন করার অধিকার রয়েছে। ধর্মীয়ে অনুষ্ঠানে বাধা দেওয়া যায় না। এখানে প্রতিবাদের কোনও জায়গা নেই। ওদের ক্ষমতা হয়নি আমাকে বাধা দেওয়ার, তাই নিরীহ কর্মীদের উপর হামলা করেছে।”

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...