Thursday, April 2, 2026

সাবধান! মাস্ক ছাড়া রাজপথে নামলেই দিতে হবে মোটা টাকা জরিমানা

Date:

Share post:

রাজ্য প্রশাসনের (state government be administration )কড়াকড়ি তো ছিলই। সঙ্গে যোগ হল কলকাতা হাইকোর্টের(Kolkata High court) কড়া নির্দেশিকা(regulation)। এখন থেকে মাস্ক (without mask) না পরে রাস্তায় বেরোলেই দিতে হবে মোটা টাকা জরিমানা(fine)। জরিমানার অঙ্ক নির্দিষ্ট করা হয়নি এখনো। তবে তা যে পকেটে টান পড়ার পক্ষে যথেষ্ট তা নিয়ে কোনো সন্দেহ নেই।

হাইকোর্ট কলকাতা পুলিশকে দায়িত্ব দিয়েছে মাস্ক বিহীন লোকজনকে উপযুক্ত শিক্ষা দেওয়ার। তাই মহানগরজুড়ে(Kolkata) বিশেষ করে পার্কস্ট্রিট(park Street) লাগোয়া রাস্তাগুলিতে পুলিশ বিশেষ নজরদারি চালাবে। মাস্ক বিহীন লোকজনকে চিহ্নিত করার জন্য বিশেষ কিয়স্ক থাকবে। থাকবে সাদা পোশাকে কলকাতা পুলিশের বিশেষ নজরদারি টিমও(special team of Kolkata police)।

কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস্তার মোড়ে মোড়ে মাস্ক-স্যানিটাইজার কিয়স্ক(sanitizer and mask kiosk) করা হচ্ছে। যতক্ষণ সম্ভব হবে মাস্ক বিলি করা হবে। মাস্ক বিহীন লোকজনকে ধরে প্রথমে না পরার কারণ জানতে চাওয়া হবে। সেইমত জরিমানা ধার্য করা হবে।

বর্ষশেষ উৎসব এবং বর্ষবরণের (New Year celebration)দিনটিতে এই নজরদারি আরো কড়াভাবে চলবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। বিশেষ করে করোনার নতুন ভ্যারিয়েশন শহরে চলে আসায় কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে পুলিশকে আরো কড়া হতে নির্দেশ দিয়েছে।

 

 

Related articles

বিচারকদের জন্য নির্ভয় পরিবেশ তৈরি করতে হবে, মালদহের ঘটনায় নির্দেশ সুপ্রিম আদালতের

এসআইআরের মাধ্যমে বিশেষ সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মালদহের কালিয়াচকে বিক্ষোভ-অবরোধের জেরে ৭ জুডিশিয়াল অফিসারকে রাত পর্যন্ত আটকে...

প্রয়াত সুদীপ্তা-বিদীপ্তার মা! শোকের ছায়া স্টুডিওপাড়ায় 

দুঃসংবাদ টলিপাড়ায়। প্রয়াত বিদীপ্তা, সুদীপ্তা এবং বিদিশা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী (Dipali Chakraborty)। কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।...

আজ মুর্শিদাবাদ – মালদহে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী 

বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে (Election Campaign) মুর্শিদাবাদের সাগরদিঘি ও সুতি বিধানসভা এলাকায় জনসভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

সফল উৎক্ষেপণ, দীর্ঘ পাঁচ দশক পর চাঁদে মানুষ পাঠালো নাসা! 

চার মহাকাশচারীকে নিয়ে ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার ভোর ৪টে ৪ মিনিটে ফ্লোরিডার কেনেডি মহাকাশ গবেষণা কেন্দ্র (Kennedy space...