Tuesday, March 31, 2026

বছরের শেষ দিনে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ

Date:

Share post:

বছরের শেষ দিনে টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩১ শে জানুয়ারি বেলা একটায় শুরু হবে এই পরীক্ষা । মোট আড়াই ঘন্টা সময় পাবেন পরীক্ষার্থীরা । সেই সময়সীমার মধ্যে ১৫০ নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে তাদের। ৩১ জানুয়ারি টেট হবে অফলাইনে। অর্থাৎ আগের মতোই পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হবে।
যদিও মহামারি পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি এড়াতে সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা সংসদ।
সম্প্রতি নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এদফায় ১৬ হাজার ৫০০ পদে নিয়োগ হবে। ১০-১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে। তারপর যত দ্রুত সম্ভব নিয়োগ হবে।
জানা গিয়েছে, ৩১ জানুয়ারি আড়াই লক্ষ আবেদনকারী অফলাইনে পরীক্ষা দেবেন।

 

 

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...