Wednesday, June 17, 2026

গেরুয়া বসনে অপরূপার স্বামী শাকির, জল্পনা তুঙ্গে

Date:

Share post:

এবার কি আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের (Aparupa Poddar) স্বামী শাকির আলি (Shakira Ali) যাচ্ছেন বিজেপিতে? প্রশ্ন ওঠায় স্বাভাবিক! কারণ গত দুদিন ধরে থেকে শাকিরের একটি ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায় (Social Media)। সেই ছবিতে দেখা যাচ্ছে তিনি হাত জোড় করে প্রণাম করছেন। সেই পর্যন্ত ঠিকই ছিল কিন্তু তাঁর পরণে ছিল গেরুয়া বস্ত্র। এই মুহূর্তে রাজ্যে রাজনীতি ভোট আর দলবদলে উত্তপ্ত। শাসকদলেও ভাঙন অব্যাহত। শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) একাই তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সদস্য মিলিয়ে ১০টি উইকেট ফেলে দিয়েছেন। তার মধ্যে আচমকাই তৃণমূল সাংসদের স্বামীর গেরুয়া বসন নিয়ে শুরু হয়েছে জল্পনা।

আরও পড়ুন – অপসারণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা সৌম্যেন্দু অধিকারীর

শাকির আলি রিষড়া (Risrah) পুরসভার প্রাক্তন কাউন্সিলর, হুগলি জেলার রাজনীতিতে পরিচিত নাম। হুগলিতে যখন তৃণমূলের ঝান্ডা ধরার লোক ছিল না তখন থেকে তৃণমূল করছেন তিনি। কিন্তু হঠাৎ তাঁর এই গেরুয়া বস্ত্র কেন? শাকির আলি জানান, “আমি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ভক্ত। আমি মাঝে মধ্যে বেলুড় মঠ যেতাম। উত্তর প্রদেশের (Uttar Pradesh) দেবা শরিফের ধর্ম গুরু ওয়ারিশ পাক সাহেবের আমি ভক্ত। উনিও গেরুয়া বস্ত্র পরেন। তাই আমিও পরেছি। গেরুয়া পড়া মানেই কি বিজেপি”।

শাকির আলি আরো বলেন, গেরুয়া পোশাক পরলেই বিজেপি তাহলে ওই পোশাক তো পরাই যাবে না। তাঁর দাবি, “দিদির সঙ্গেই ছিলাম, দিদির সাথেই থাকব”।

শাকির আলি বলেন, “আমার সঙ্গে মুকুল রায়ের (Mukul Ray) ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো। আজও সম্পর্ক একই আছে”। রিষড়া সহ-তৃণমূল কংগ্রেসের নেতা হর্ষপ্রসাদ বন্দ্যোপাধ্যায় (Harshprasad Benarjee) বলেন, “উনি দল ছাড়তে পারেন এটা বিশ্বাস করি না”। যদিও বিজেপি নেতা প্রণব চক্রবর্তীর (Pranab Chakrabarty) দাবি, শুধু শাকির আলি নন, রিষড়া সহ হুগলির বেশ কিছু নেতা বিজেপি যোগাযোগ করছেন।

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...