Saturday, June 13, 2026

নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সমস্ত ছবি মুছলেন দীপিকা, কেন ?

Date:

Share post:

নতুন বছরে একের পর এক চমক দিচ্ছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্রথমে নববর্ষ কাটালেন প্রাক্তন প্রেমিক ও তাঁর পরিবারের সঙ্গে। তারপর হঠাৎ করেই নিজেন টুইটার ও ইনস্টাগ্রাম (Twitter Instagram) প্রোফাইল থেকে মুছে ফেললেন সমস্ত ছবি। কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নিলেন তিনি তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রোফাইল খুললে, দীপিকার কোনও ছবিই দেখা যাচ্ছে না। প্রোফাইল থেকে সমস্ত ছবি সরিয়ে, একটি অডিও ফাইল পোস্ট করেছেন দীপিকা। তাতে নতুন বছর উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। স্বভাবতই অনেকেই প্রশ্ন তুলেছেন, তবে কী নায়িকার প্রোফাইল হ্যাক হল। তাই জন্যই উধাও তাঁদের সব ছবি? কেউ আবার ভাবছেন, হয়তো নতুন কোনও খবর দিতে চলেছেন তিনি। তাই আগাম পদক্ষেপ নিয়েছেন। তবে যেটাই হোক, এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি বা রণভীর সিং (Ranveer Singh)।

বর্তমানে রাজস্থানের রণথম্ভোরে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন দীপিকা পাড়ুকোন। সঙ্গে রয়েছেন রণবীর কাপুর (Ranbir Kapoor), আলিয়া ভাট (Alia Bhatt), নীতু কাপুররাও (Neetu Kapoor)। তাঁদের বেশ কয়েকটি ছবিও প্রকাশ্যে এসেছে।

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...