Wednesday, June 17, 2026

অভিশপ্তবছরকে বিদায় জানানোর সন্ধিক্ষণে ছাদ থেকে পড়ে মৃত্যু যুবকের

Date:

Share post:

অভিশপ্ত একটা বছরকে বিদায় জানানোর আনন্দে মেতে উঠেছিল ওরা। কিন্তু নতুন বছরকে (New Year) বরণ করে নেওয়ার সন্ধিক্ষণে ঘটল মর্মান্তিক ঘটনা। বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করার সময় ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বছর পঁয়ত্রিশের অপু মল্লিকের। ঘটনাটি ঘটেছে বেহালার (Behala) পর্ণশ্রী (Pornorshree) থানা এলাকার পারুই দাস পাড়া রোডে। পুলিশ সূত্রে খবর, মদ্যপ অবস্থায় ছিল ওই যুবক। বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির ছাদে হইহুল্লোড় করছিলেন তিনি। আর তখনই ঘটে বিপত্তি।

হঠাত্‍ অসুস্থ বোধ করায় ছাদের ধারে বমি করতে যান অপু। তখনই বেসামাল হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায় তাঁর বন্ধুরা। তবে সেখানে যুবককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

বন্ধুদের অভিযোগ, অপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁকে দেখার আগে বাড়ির লোককে নিয়ে আসার দাবি করেন ডাক্তার। এনিয়ে একপ্রস্থ উত্তেজনা ছড়ায়। হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসা বেঁধে যায় মৃতের বন্ধুদের। পরে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। মৃত যুবকের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:সাফল্যে মোড়া বছরকে বিদায় জানাল মোহনবাগান

 

Related articles

বাড়ল জনকল্যাণ শিবিরের মেয়াদ, ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বিজেপির রেকর্ড ভোটে জয়লাভের পর সরকারি কর্মসূচি নিয়ে প্রথমবারের জন্য সেখানে গেলেন মুখ্যমন্ত্রী...

সুজিত, উজ্জ্বলদের পরে এবার পুরনো মামলায় গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন

সুজিত, উজ্জ্বলদের পরে এবার গ্রেফতার রাজ্যের আরেক মন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। পুরনো একটি মামলায় কোচবিহার জেলা পুলিশ...

অভিজ্ঞতায় আস্থা রেখে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

বিধানসভা ভোটে পরাজয়ের পর থেকেই বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্ব ও সিদ্ধান্তের দিকে আঙুল উঠতে শুরু করেছিল,...

আরজি করের রক্ষক কেন্দ্রীয় বাহিনীই ভক্ষক! রোগীর মেয়েকে হোটেলে ধর্ষণ 

এদের হাতেই নাকি সুরক্ষিত আরজি কর (RG Kar Medical College and Hospital)! আদালতের নির্দেশে হাসপাতালে নারী সুরক্ষার জন্য...