Wednesday, June 17, 2026

‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’ তিন মাস স্থগিত রাখার নির্দেশ ট্রাম্পের

Date:

Share post:

করোনার নতুন স্ট্রেন নিয়ে নাজেহাল সবাই ।কেমন করে তার মোকাবিলা করা হবে তাই নিয়ে জেরবার বিভিন্ন দেশ। এরই মাঝে সতর্কতা হিসাবে
‘ওয়ার্ক ভিসা’ এবং ‘ইমিগ্রান্ট ভিসা’-সহ বেশ কিছু ভিসার কাজ তিন মাস স্থগিত রাখার নির্দেশ দিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ।
বৃহস্পতিবার জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে , কোভিড-১৯ এর জন্য জুন থেকে আমেরিকায় কাজের পরিস্থিতি খুব খারাপ হয়েছে, বেকারত্ব বেড়েছে। শুধু তাই নয়, এই অতিমারির ব্যাপক প্রভাব পড়েছে শ্রমিক বাজার এবং দেশের স্বাস্থ্য পরিকাঠামোয়। দেশের সামগ্রিক পরিস্থিতির কথা মাথায় রেখেই
এ বছরের ৩১ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। প্রয়োজনে সেই মেয়াদ আরও বাড়ানো হতে পারে।
ট্রাম্প প্রশাসনের এই নির্দেশের ফলে এইচ-১বি, এইচ-২বি-সহ বেশ কিছু অস্থায়ী ভিসার জন্য যাঁরা আবেদন করেছিলেন, তাঁরা সমস্যার মুখে পড়লেন।

Related articles

২৫ বছর পর অস্ত্র ত্যাগ পুষ্পার, মূলস্রোতে ফেরার বার্তা

দীর্ঘ ২৫ বছরের সশস্ত্র আন্দোলনের জীবন ছেড়ে অবশেষে মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নিলেন নিলেন জঙ্গলমহলের (Jangalmahal) একসময়ের মাওবাদী নেত্রী...

চাপ আরও বাড়ল অরূপের, একগুচ্ছ অভিযোগ করে পুলিশকে চিঠি মেসি

যুবভারতী  মেসি(Messi) কাণ্ডে চাপ আরও বাড়ল অরূপ বিশ্বাসের, টিম মেসির পক্ষ থেকে ইমলে করে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর নামে অভিযোগ...

ধাপা এলাকার মহিলাদের জন্য পাটশিল্প প্রশিক্ষণ কর্মশালা মার্লিন গ্রুপ- DRCSC- টিডিএইচ সুইস হোমসের

শহর কলকাতার ধাপার বস্তি এলাকার মহিলাদের স্বনির্ভর করে তুলতে ডিআরসিএসসি, টিডিএইচ সুইস হোমস এবং মার্লিন গ্রুপের সিএসআরের উদ্যোগ...

উদ্ধব শিবিরের সাংসদ-বিধায়ক ভাঙানো চালু রেখেছে বিজেপি! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাউতের

শিবসেনায় ( Shiv Sena) (উদ্ধব শিবির) ভাঙন অব্যাহত। শীঘ্রই উদ্ধব শিবিরের ৭ সাংসদ ও ১৬ জন বিধায়ক দল...