Monday, April 6, 2026

কৃষকদের আন্দোলনের পাশে শঙ্খ, বিদ্রুপ দিলীপের

Date:

Share post:

কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়ে এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্রোক্তি নিশানায় কবি শঙ্খ ঘোষ (Shankha Ghosh)। সিঙ্ঘু সীমানায় (Singhu) কৃষকদের প্রতিবাদকে সমর্থন জানিয়ে সমাবেশের ডাক দিয়েছেন বিদ্বজ্জন ও সংস্কৃতি জগতের একাংশ। এই ইস্যুতে ওই সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার বিবৃতি দেন শঙ্খ ঘোষ ( Shankha Ghosh)। তাঁর সেই অবস্থানকে বিদ্রুপ করেন বিজেপির রাজ্য সভাপতি (Bjp State President)।

কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনে কৃষকদের পাশে দাঁড়াতে রবিবার (Saturday) সুকান্ত সদনে সংহতি সমাবেশের আয়োজন করছেন নাট্যকার চন্দন সেনেরা (Chandan Sen)। আমন্ত্রণ জানানো হয় শঙ্খ ঘোষকে। কিন্তু সশরীরে উপস্থিত থাকতে না পারার কারণ জানিয়ে উদ্যোক্তাদের বার্তা পাঠান শঙ্খ ঘোষ। সেখানে তিনি লেখেন, “রাষ্ট্রশক্তির চাপিয়ে দেওয়া সর্বনাশা কৃষি আইন বাতিল করার দাবিতে গোটা দেশের কৃষক সমাজ কিছু দিন ধরে এক দুঃসাহসিক আন্দোলনে রত।

রাজনৈতিক দল-মত নির্বিশেষে, নেতা-কর্মী ছাত্র-যুবা শিল্পী-সাহিত্যিকদের সঙ্গে মিলিত ভাবে আমিও চাই যে, সর্বত ভাবে সফল হোক এই আন্দোলন”। তবে , শারীরিক কারণে তিনি ব্যক্তিগত ভাবে সেখানে উপস্থিত হতে পারবেন না বলেও জানিয়েছেন শঙ্খবাবু।

এর পরেই তাঁকে কটু কথা বলতে আসরে নামেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘‘এই সব লোকেদের ছবি অনেক দিন সংবাদমাধ্যমে দেখিনি আমরা। তাঁরা এখন ছবি তুলতে চাইছেন! তাঁদের যদি মনে হয়, নতুন কৃষি আইন কৃষক-বিরোধী, পশ্চিমবঙ্গের কৃষকদের কেন রাস্তায় নামার প্রয়োজনীতার কথা বোঝাচ্ছেন না? তাঁদের সঙ্গে ছবি তুলুন না! দিল্লি গিয়ে ছবি তুলছেন কেন?’’ সদ্যই নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন সম্পর্কে কুমন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে। কিন্তু তিনি রয়েছেন একই রকম।

আরও পড়ুন : ১০০ শতাংশ খাঁটি দার্জিলিং টি, চায়ের প্যাকেটে ব্র্যান্ড দিলীপ

কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৫ জানুয়ারি শহরে ৮টি মিছিলের ডাক দিয়েছে কলকাতা (Kolkata) জেলা সিপিআইএম(Cpim)। গোলপার্ক, ধাপা, উল্টোডাঙা, শোভাবাজার, মহাজাতি সদন, খিদিরপুর মোড়, শৈলশ্রী সিনেমা হল এবং বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ওই দিন মিছিল শুরু হবে।

Advt

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...