Sunday, June 28, 2026

আপনার শরীর ঠিক আছে তো? বেডে বসে মমতাকে প্রশ্ন সৌরভের

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অসুস্থতার খবর শুনে দুপুরের টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্ধি উডল্যান্ডস হাসপাতলে বিসিসিআই প্রেসিডেন্টকে (Bcci) দেখতে যান মমতা। বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, “হসপিটালের বেডে বসে আমাকে জিজ্ঞাসা করছে ‘আপনার শরীর ঠিক আছে তো?””

মুখ্যমন্ত্রী জানান, “সৌরভের মতো স্পোর্টসম্যান কীভাবে অসুস্থ হল ভাবতেই পারছি না”। তিনি অভিষেক ডালমিয়াকে (Abhishek Dalmia) নির্দেশ দেন খেলোয়াড়দের নিয়মিত চেকআপ করাতে। মুখ্যমন্ত্রী বলেন, ভালো আছেন সৌরভ। উডল্যান্ডসের চিকিৎসকরা সময়মতো ভালো সিদ্ধান্ত নিয়েছেন বলে তাঁদের ধন্যবাদ জানান মমতা।

এর আগে টুইটে (Twitte) মমতা লেখেন, “সৌরভ গাঙ্গুলির মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার খবর শুনে আমি দুঃখিত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
আমার শুভ কামনা এবং প্রার্থনা তাঁর এবং তার পরিবারের সঙ্গে রয়েছে”।

শনিবার সকালে উঠে জিম করতে যান সৌরভ। সেখানেই অজ্ঞান হয়ে যান। তাঁকে উডল‍্যান্ডস (Woodlands) হাসপাতালে ভর্তি করা হয়। মৃদু হার্ট অ‍্যাটাক হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আপাতত স্থিতিশীল বিসিসিআই প্রেসিডেন্ট। তবে তাঁর
হার্টে তিনটি ব্লকেজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা। ফলে স্টেন্ট বসানো হয়েছে। আরও দুটি স্টেন্ট বসানো নিয়ে নিয়ে ভাবনাচিন্তা করছেন চিকিৎসকরা। সোম অথবা মঙ্গলবার ফের দুটি স্টেন্ট বসানো হতে পারে। বাইপাস করা হবে কি না সে বিষয়ে
অবশ্য এখনই স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তাঁকে আইসিইউ বেডে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:ডোনা গঙ্গোপাধ্যায়কে ফোন অমিত শাহর, সৌরভের চিকিৎসায় সাহায্যের আশ্বাস

Advt

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...