Saturday, April 4, 2026

সৌরভের দ্রুত আরোগ্য কামনা করে টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অসুস্থতার খবর শুনে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিসিসিআই প্রেসিডেন্টের (Bcci) আরোগ্য কামনা করেছেন তিনি।

টুইটে (Twitte) মমতা লেখেন, “সৌরভ গাঙ্গুলির মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার খবর শুনে আমি দুঃখিত। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
আমার শুভ কামনা এবং প্রার্থনা তাঁর এবং তার পরিবারের সঙ্গে রয়েছে”।

আরও পড়ুন:অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়

শুক্রবার রাত থেকেই অসুস্থ বোধ করছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট। বুকে এবং পিঠে ব‍্যাথা বোধ করেন তিনি। সকালে উঠে জিম করতে যান সৌরভ। সেখানেই অজ্ঞান হয়ে যান।
তাঁকে উডল‍্যান্ডস (Woodlands) হাসপাতালে ভর্তি করা হয়। মৃদু হার্ট অ‍্যাটাক হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...