Friday, June 19, 2026

দেশজুড়ে করোনা ভ্যাকসিন দেওয়া হবে বিনামূল্যে: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

Date:

Share post:

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী(central health minister harsh vardhan) হর্ষবর্ধন ঘোষণা করেছেন দেশজুড়ে করোনা ভ্যাকসিন  (corona Vaccine)দেওয়া হবে বিনামূল্যে। কোভিশিল্ডকে (covishield) জরুরি ভিত্তিতে অনুমোদনের সুপারিশ দেওয়া হয়েছে। ডিসিজিকে এ ব্যাপারে সুপারিশ করেছে বিশেষজ্ঞ কমিটি।

পাশাপাশি আজ দেশজুড়ে ভ্যাকসিনের ড্রাই রান (dry run of vaccine )শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের তিনটি এলাকায় ভ্যাকসিনের ড্রাই রান চলছে। বিধাননগর পুরসভার অধীন দত্তাবাদ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মধ্যমগ্রাম পৌরসভার অন্তর্গত আরবান প্রাইমারি হেলথ সেন্টার ও আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালে সকাল সাড়ে নটা থেকে এই ড্রাই রান শুরু হয়েছিল। ২৫ জন করে স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের পাশাপাশি কেরল, অসম, দিল্লি-সহ মোট চার রাজ্যে ভ্যাক্সিনেশন শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভ্যাকসিনের ড্রাইরান শুধু এই চার রাজ্যে সীমাবদ্ধ থাকবে না দেশজুড়ে প্রতিটি রাজ্যেই শুরু হবে ড্রাই রান।

যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিনামূল্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কথা বললেও নীতি আয়োগ প্রধান শনিবার জানিয়েছেন সমস্ত দেশবাসীর টিকাকরণের ব্যয় ভার বহন করবে না কেন্দ্র। নীতি আয়োগ প্রধান তথা ভারতের কোভিভ -১৯ টাস্কফোর্সের দায়িত্বে থাকা বিনোদ প্রধান জানিয়েছেন স্বাস্থ্যকর্মী, স্বাস্থ্যপরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা এবং রোগী মিলিয়ে মোট ৩০ কোটি নাগরিককে সরকারি ব্যয়ে ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে প্রথম দফার টিকাকরণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।

অ্যস্ট্রোজেনেকা(Astrogeneca) এবং অক্সফোর্ডের (Oxford) তৈরি প্রতিষেধকের ভারতীয় সংস্করণ কোভিশিল্ড। সেটি তৈরি করছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সংস্থার ডিরেক্টর উমেশ শালিগ্রাম জানিয়েছেন এখনো পর্যন্ত আমাদের হাতে অ্যস্ট্রোজেনেকা এবং অক্সফোর্ডের তৈরি প্রতিষেধকের সাড়ে ৭ কোটি ডোজ রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে তা ১০ কোটিতে পৌঁছবে বলে মনে করা হচ্ছে ।

আরো পড়ুন-এবার কলকাতা ময়দান নিয়ে সরব হলেন বাবুল সুপ্রিয়

Advt

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...