Wednesday, June 24, 2026

একাধিক নয়া ফিচার নিয়ে হাজির IRCTC‌’‌র ওয়েবসাইট ও অ্যাপ

Date:

Share post:

ট্রেনের টিকিট কাটার জন্য বহু মানুষেরই ভরসা IRCTC‌’‌র ওয়েবসাইট এবং অ্যাপ। এবার পরিবর্তন এল IRCTC‌’‌র ওয়েবসাইট এবং অ্যাপে। সামনে এল ওয়েবসাইটের নতুন সংস্করণ। যাতে টিকিট বুকিং আরও দ্রুত এবং সহজ। যাত্রীরা পাবেন একাধিক সুবিধা। এমনটাই দাবি করেছে রেল।

এই নতুন ওয়েবসাইটের সঙ্গে আগের ওয়েবসাইটের অনেকাংশেই মিল রয়েছে। কিন্তু এই নতুন ওয়েবসাইটে যুক্ত হয়েছে একাধিক ফিচারস। যেমন, টিকিট বুকিংয়ের সময় গন্তব্য ঠিক করার অপশন, কোন ট্রেনগুলি সরাসরি সেখানে যায়, কোন ক্লাসে কতগুলো আসন বাকি, তার কত টাকা ভাড়া, এই সমস্ত নতুন ফিচার। এছাড়াও চলতি ট্রেনে খাবার, রিটায়ারিং রুম, হোটেল বুক করার অপশন রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন অবশ্যই, ব্যস্ত সময়ে ওয়েবসাইট বা অ্যাপের কাজ করার ক্ষমতা বৃদ্ধি। আগে এক মিনিটে ৭৫০০ টিকিট বুক করা যেত। এখন এক মিনিটে ১০ হাজার টিকিট বুক করা যাবে।

এছাড়া টিকিটের টাকা জমা দেওয়ার ক্ষেত্রেও একাধিক বিকল্পের ব্যবস্থা করা হয়েছে। যুক্ত হয়েছে আরও বেশি অপশন। এছাড়াও নতুন ওয়েবসাইটে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স বা AI‌। AI-র সাহায্যে একজন যাত্রী জানতে পারবেন স্টেশনে প্রবেশ করার সময় কোন দিক থেকে ঢুকলে সুবিধা পাওয়া যাবে। তাছাড়া কোথাও ঘুরতে গেলেও সাহায্য করবে AI।

আরও পড়ুন-ট্রেনের সুরক্ষা বিধির আপডেট নিয়ে চালু ত্রৈমাসিক পত্রিকা ‘অনুভব’

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...