Sunday, June 21, 2026

ফের শুভেন্দু’র ‘যোগদান- মেলা’, আজ হলদিয়ায়

Date:

Share post:

আজ ফের ‘যোগদান- মেলা’, এবার হলদিয়ায়৷

আজ,শনিবার, ফের পূর্ব মেদিনীপুরে (East Midnapore) সভা করবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। আজ দুপুর ৩টে নাগাদ সুতাহাটার (Sutahata) দ্বারিবেড়িয়ায় এই সভার আয়োজন করা হয়েছে। এই সভায় আজ উপস্থিত থাকার কথা বাবুল সুপ্রিয়রও (Babul Supriyo)৷

সূত্রের খবর, হলদিয়া (Haldia) দ্বারিবেড়িয়ায় শুভেন্দুর উদ্যোগে যে ‘যোগদান মেলা’ হতে চলেছে, সেখানে হলদিয়া পুরসভার কয়েকজন তৃণমূল কাউন্সিলর এবং বেশ কিছু নেতা-কর্মী শুভেন্দুর হাত ধরে যোগ দিতে চলেছেন বিজেপিতে৷ শুভেন্দু- ঘনিষ্ঠদের দাবি, হলদিয়া পুরসভার দখল এবার চলে যাবে বিজেপির (Bjp) হাতে৷

শুক্রবার, ২০২১-এর পয়লা দিনেই কাঁথি’র যোগদান মেলায় সামিল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দুর ভাই তথা কাঁথি পুরসভার সদ্য অপসারিত প্রশাসক সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)৷ সঙ্গে ছিলেন পুরসভার ১৫ জন বিদায়ী কাউন্সিলর ৷ ওই সভামঞ্চে দাঁড়িয়েই শুভেন্দু বলেন, ” পয়লা জানুয়ারি তৃণমূল (Tmc) ধ্বংস করার কাজ শুরু করলাম৷ ৩০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি বদলে দেবো”৷ তখনই ঘোষণা করেন, শনিবার যোগদান মেলা হবে হলদিয়াতে৷

আরও পড়ুন : ‘৮ তারিখ শক্তি দেখাবো’, সৌমেন্দুর যোগদানের পর হুংকার শুভেন্দুর

বিজেপি সূত্রে খবর, আজকের এই সভায় তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল থেকে বেশ কিছু নেতা-কর্মীর বিজেপিতে যোগ দেওয়ার কথা। আজকের সভায় শুভেন্দু অধিকারী কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে বাংলার রাজনৈতিক মহল।

Advt

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...