Saturday, June 20, 2026

বিশ্ব ঘুরে ‘রহস্যময় বস্তু’ মনোলিথ কি এবার ভারতে! আহমেদাবাদে চাঞ্চল্য

Date:

Share post:

সম্প্রতি বিশ্বের একাধিক জায়গায় হঠাৎ করেই উদ্ভব হতে দেখা গিয়েছিল রহস্যময় এক ধাতব স্তম্ভের। মনোলিথ(Monolith) নামের এই বস্তুর উত্থানের পিছনে গ্রহণযোগ্য কোনও কারণ খুঁজে পাচ্ছিলেন না কেউই। রহস্যময় এই বস্তুকে ঘিরে ডালপালা মেলছিল নানান গল্প কথা। কেউ কেউ দাবি করে বসেন, এটি এলিয়েনদের(Alien) সৃষ্টি। নভেম্বর মাস থেকে ঘটে চলা এই রহস্যজনক কর্মকাণ্ডের শেষতম সংযোজন গুজরাতের(Gujarat) আহমেদাবাদ(Ahmedabad)। সম্প্রতি সেখানে একটি বাগানের মধ্যে এই ধাতব বস্তুর সন্ধান পাওয়া যায়। ভারতের মাটিতে চকচকে স্টিলের তৈরি এই স্তম্ভ দেখা গেল এই প্রথমবার। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা ছড়ায়। বহু মানুষ সেটি দেখতে ভিড় জমান বাগানে।

পরে অবশ্য রহস্যজনক এ স্তম্ভের আসল সত্যটা প্রকাশ পায়। জানা যায় একটি বেসরকারি সংস্থা বাগানের মধ্যে এই ধাতব বস্তুটি স্থাপন করেছে।প্রাথমিকভাবে বস্তুটির সাত ফুট লম্বা ও চকচকে স্টিলের তৈরি। এ ঘটনার আসল কারণ ব্যাখ্যা করে গুজরাট প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন ও একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পার্কটি পরিচালিত হয়‌। কিছুদিন আগে পার্কের উদ্বোধন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই স্তম্ভটি একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এখানে বসানো হয়েছে। যারা এখানে আসবেন তাদের বিনোদনের জন্য। ধাতব স্তম্ভের গায়ে পথচারী ও ভ্রমণকারীরা নিজেদের প্রতিবিম্ব দেখতে পাবেন।

আরও পড়ুন:‘দেহ বেচে বিদ্যুতের বিল মেটান’, মোদিকে চিঠি লিখে আত্মহত্যা কৃষকের

প্রসঙ্গত, মনোলিথ নামের ত্রিকোণাকার রহস্যজনক এই ধাতব স্তম্ভটি প্রথমবার দেখা গিয়েছিল আমেরিকার উটাহ শহরে। প্রাথমিকভাবে সেটি দেখতে পাওয়া গেল পরে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর একে একে পৃথিবীর ৩০টি দেশে সন্ধান পাওয়া যায় এই ধাতব স্তম্ভের।

Advt

Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...