Saturday, June 20, 2026

‘৮ তারিখ শক্তি দেখাবো’, সৌমেন্দুর যোগদানের পর হুংকার শুভেন্দুর

Date:

Share post:

শুভেন্দুর পর সৌমেন্দু৷

একুশের প্রথম দিনেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কাঁথির শান্তিকুঞ্জের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী (Soumen Adhikary)৷

শুক্রবার কাঁথি ডরমিটরি ময়দানে বিজেপির যোগদান মেলায় কাঁথি (Contai) পুরসভার মোট ২১ বিদায়ী কাউন্সিলরের মধ্যে কাঁথি পুরসভার অপসারিত প্রশাসক সৌমেন্দু অধিকারী-সহ ১৫ জন বিদায়ী তৃণমূল কাউন্সিলর হাতে তুলে নিলেন পদ্ম-পতাকা। এ ছাড়াও এদিন বিজেপিতে যোগ দেন কাঁথির ৪ প্রাক্তন কাউন্সিলরও। দিন কয়েক আগে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে রাজ্য সরকার সরিয়ে দেয় সৌমেন্দুকে। আর ওই অপসারণের পরেই বিজেপিতে গেলেন সৌমেন্দু।

আনুষ্ঠানিক যোগদান পর্বের আগে কাঁথির সভায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) তাঁর ভাষণে যথারীতি হুঁশিয়ারি দেন তৃণমূল কংগ্রেসকে৷ তিনি বলেন :

◾পয়লা জানুয়ারি তৃণমূল ধ্বংস করার কাজ শুরু করলাম৷ ৩০ জানুয়ারির মধ্যে পরিস্থিতি পাল্টে দেবো৷

◾ধর্মযুদ্ধে নেমেছি, এই যুদ্ধে জিততে হবে৷ মোদির আদর্শে সোনার বাংলা তৈরি হবে৷

আরও বলুন : কাঁথির সভাতেই বিজেপিতে সৌমেন্দু, ঘোষণা শুভেন্দুর

◾আগামী ৮ তারিখ শক্তি দেখাবো। নন্দীগ্রাম থেকেই ১ লাখ লোক যাবে৷

◾আজ থেকে রোজ এই জেলায় যোগদান মেলা চলবে৷ শনিবার যোগদান পর্ব হবে হলদিয়াতে৷

◾অধিকারী পরিবারকে ছোট করতে মানসিকভাবে নীচুস্তরের লোকজনকে গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল। এই নীচুস্তরের লোকজনকে গুরুত্ব দিয়ে জিততে পারবেন না তৃণমূল নেত্রী।

◾তৃণমূলের এক সাংসদ মেদিনীপুরকে বিশ্বাসঘাতক বলছেন। মেদিনীপুরের মানুষ ভোটের বাক্সে এর বদলা নেবে৷

◾রাজ্য সরকার ভোট করতে ভয় পায়। তাই পুরসভায় ভোট করতে দিচ্ছে না রাজ্য সরকার।

◾লোকসভা ভোটে ১০০-র বেশি আসনে এগিয়ে বিজেপি। পিছিয়ে থাকা আসনগুলিতে এবার এগিয়ে যাব।

◾তৃণমূল এখন দেড়জনের কোম্পানি৷ হরিশ চ্যাটার্জি রোড একা রাজ্য চালাবে আর আমরা কর্মচারী না’কি?

◾রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী দিয়ে ভোট সামলানো যাবে না৷ ওতে কিছুই হবে না।

◾ডায়মন্ড হারবারে জোড়া বিশ্ববিদ্যালয়, কাঁথির জন্য কিছু নেই। জেলার মানুষ এই সরকারের আমলে কিছুই পায় না।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...