Saturday, June 20, 2026

নর্থইস্ট ম‍্যাচে তিন পয়েন্ট লক্ষ‍্য বাগান ব্রিগেডের

Date:

Share post:

আইএসএলে ( isl) পরবর্তী ম‍্যাচে জয়ে ফিরতে মরিয়া এটিকে মোহনবাগান( Atk Mohunbagan)। ৩ তারিখ বাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড (northeast united fc) । সেই ম‍্যাচে জয়কেই পাখির চোখ বাগান কোচ হাবাসের (habas)।

শেষ ম‍্যাচে চেন্নাইয়ান এফসির ( chennaiyin fc) বিরুদ্ধে ড্র করেছিল মোহনবাগান। তবে সেই ম‍্যাচ ভুলে বছরের প্রথম ম‍্যাচে জয় পেতে মরিয়া বাগান ব্রিগেড। এই মুহুর্তে লিগ টেবিলে শীর্ষে হাবাসের দল। তবে শেষ ম‍্যাচে ড্র হওয়ায় খুশি নন বাগান কোচ। তাই তো বছরের প্রথম দিন ফুটবলারদের অনুশীলনে ছুটি দেননি তিনি। এদিন বিকেলে অনুশীলন করেন প্রবীর( prabir), প্রীতম (pritam) , প্রনয়রা( pronay)।

৩ তারিখ প্রতিপক্ষ নর্থইস্ট। সেই ম‍্যাচে তিন পয়ন্টকেই লক্ষ‍্য বাগান ডিফেন্ডার প্রীতম কোটালের। এদিন অনুশীলন শেষে প্রীতম বলেন, ” যে কোনও মূল্যে নর্থইস্টের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া লক্ষ‍‍্য আমাদের। মুম্বই ম‍্যাচের আগে এই তিন পয়েন্ট অনেক আত্মবিশ্বাস যোগাবে। ” এর পাশাপাশি প্রীতম বলেন, আশা করব নতুন বছর করোনা মুক্ত হবে। সমর্থকরা আবারও গ‍্যালারিতে বসে আমাদের খেলা দেখতে পাবে। এটাই আশা করি।”

দলের আরেক ফুটবলার তিরি বলেন, ” শেষ ম‍্যাচে চেন্নাইয়ানের বিরুদ্ধে যে ভুল গুলো করেছি, সেটা নর্থইস্ট ম‍্যাচে না হয়,সেদিকে নজর রাখতে হবে। মুম্বই ম‍্যাচের আগে এই জয়টা খুবই দরকার। তিন পয়েন্ট লক্ষ‍্য আমাদের।

আরও পড়ুন:ইস্টবেঙ্গলে সই করলেন ব্রাইট

Advt

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...