Friday, April 3, 2026

তৃতীয় টেস্টের আগে কোয়ারেন্টাইনে রোহিত, শুভমনরা, জৈব সুরক্ষা বলয় বিতর্কে ক্রিকেটারদের পাশে দাড়াল বিসিসিআই

Date:

Share post:

তৃতীয় টেস্ট ( 3rd test) শুরু হতে বাকি কয়েক দিন। তার আগেই বিতর্কের কালো মেঘ ভারতীয় দলে( india)। ভারতীয় দলের পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে কোভিড ( covid 19) বিধি ভাঙার অভিযোগ তুলল ক্রিকেট অস্ট্রেলিয়া ( Cricket Australia )।

রোহিত শর্মা (Rohit sharma), ঋষভ পন্থ ( Rishabh panth), শুভমন গিলদের ( shubhman gill) বিরুদ্ধে অভিযোগ এরা না কি জৈব সুরক্ষা বলয়ের প্রটকোল ভেঙে রেস্তোরাঁয় লাঞ্চ করতে যান। এই অভিযোগ করা ভারতীয় দলের পাঁচ ক্রিকেটারের বিরুদ্ধে।

ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে। মেলবোর্নে এক রেস্তোরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন রোহিত শর্মা, পৃথ্বী শা, ঋষভ পন্থ, শুভমন গিল, নভদীপ সাইনিরা। সেখানে নভলদীপ সিং এক ভক্ত তাদের দেখে উল্লসিত হয়ে পড়ে। ক্রিকেটারদের লাঞ্চের বিলও মেটান তিনি। ক্রিকেটাররা যে লাঞ্চ করছিলেন সেই ছবি নিজের টুইটারে পোস্ট করেন নভলদীপ। আর সেই ছবি পোস্ট করতেই নিমিষে ভাইরাল হয়ে যায়। রোহিত, শুভমনরা না কি জৈব সুরক্ষা বলয়ের প্রটকল ভঙ্গ করছেন, সেই ছবি দেখে এমনই অভিযোগ করেন ক্রিকেট অস্ট্রেলিয়া। এরপরই ভারতীয় দলের ওই পাঁচ ক্রিকেটারকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে তারা অনুশীলন করতে পারবে বলে জানানো হয়। ক্রিকেট অস্ট্রেলিয়া তরফ থেকে জানানো হয়, ওই ছবির ওপর ভিত্তি করেই না কি তদন্ত করছে বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া।

তবে অস্ট্রেলিয়ার এই অভিযোগ উড়িয়ে দেয় বিসিসিআই। ভারতীয় বোর্ডের এক কর্তা এদিন বলেন, ” বিসিসিআই কোন তদন্ত করছে না। ভারতীয় ক্রিকেটাররা কোন জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভাঙেনি বলে জানান তিনি।

আরও বলেন:সৌরভ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হবেন, এই কামনায় মহাযজ্ঞ শিলিগুড়িতে

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...