Friday, April 3, 2026

আলিমুদ্দিনে জোটের বৈঠক, প্রস্তুতি রাহুলকে নিয়ে ব্রিগেডের

Date:

Share post:

জানুয়ারি থেকেই যৌথ আন্দোলনে নামতে চায় বাম-কংগ্রেস (left &Cong)। আর তার জন্যই ‘গণশক্তি’র (CPM daily Ganashakti) ৫৫তম প্রতিষ্ঠা দিবসের দিনে আলিমুদ্দিনে বৈঠকে বসলেন দু’দলের নেতৃত্ব। বিমান বসু (Biman Basu)ও প্রদীপ ভট্টাচার্য (Pradip Bhattacharya) বৈঠক করলেন রবিবারের সন্ধ্যায়। মূলত একুশের ভোটকে টার্গেট করে জেলা ও কলকাতার কর্মসূচি স্থির করাই মূল লক্ষ্য। রাহুল গান্ধীকে সামনে রেখে বাম-কং জোটের ব্রিগেডে ( Brigade meeting) চমক দেখাতে মরিয়া দুই শিবিরই।

ইতিমধ্যে আজ, রবিবার থেকেই সিপিএম ‘ঘরে ঘরে যাও, জনসংযোগ বাড়াও’ কর্মসূচি শুরু করেছে। মূলত কলকাতা জুড়ে কর্মসূচি। সাড়া মিলেছে, বলছেন বাম নেতারা। কিন্তু যৌথ কর্মসূচির রূপরেখা কী হবে, তা নির্দিষ্ট করতেই আজ বিমান-প্রদীপ বৈঠক হয়। মূল্যবৃদ্ধি থেকে চাকরি, শিক্ষায় রাজ্য-কেন্দ্রের ব্যর্থতা, অপশাসন, পুলিশি নির্যাতন নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে। এখনও সিদ্ধান্ত হয়নি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (PCC President Adhir Choudhury) ৭ জানুয়ারি ফেরার পর এ নিয়ে সিদ্ধান্ত হবে। প্রদীপ ভট্টাচার্য জানান, রাহুল গান্ধীকে (Rahul Gandhi) মূল বক্তা করে জানুয়ারির শেষে কিংবা ফেব্রুয়ারিতে ব্রিগেডের সভার পরিকল্পনার প্রাথমিক কথাবার্তা এগিয়েছে।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...