Friday, June 12, 2026

দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল

Date:

Share post:

বড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল। কয়েকজন শ্রমিক ঢালাই মেশিন নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক সেই সময় শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর ও সুভাষগ্রাম রেল স্টেশনের মাঝে ঢালাই মেশিনটিকে ধাক্কা মারে ট্রেনটি। যার জেরে প্রায় আধ ঘণ্টা বন্ধ থাকে ডাউন লাইনে ট্রেন চলাচল।

বিকেল সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন শ্রমিক ঢালাই মেশিন নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। সেই সময় ডাউন লক্ষ্মীকান্তপুর ট্রেনটি সুভাষগ্রাম ও সোনারপুরের স্টেশনের মাঝে পৌঁছয়। শ্রমিকরা ট্রেনটি দেখতে পেয়ে লাফিয়ে নেমে পড়েন। যদিও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছন আরপিএফ ও জিআরপি।

দ্রুতগতিতে আসা ট্রেনটি ঢালাই মেশিনে ধাক্কা মারলে কয়েকশো মিটার দূরে ছিটকে পড়ে ঢালাই মেশিনটি। যার জেরে প্রায় আধ ঘণ্টা ডাউন লাইনে ট্রেন দাঁড়িয়ে থাকে। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

আরও পড়ুন-দলবদলু বিজেপি নেত্রীর টুইটার অ্যাকাউন্টে ‘বিস্ময়কর’ কভার পিকচার

Advt

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...