Saturday, April 4, 2026

নয়া রেকর্ড ভারতের, ফের চিনকে টপকে গেল

Date:

Share post:

ফের রেকর্ড গড়ল ভারত। টেক্কা দিল চিনকে। ২০২১-এর প্রথম দিনেই ভারতে জন্মগ্রহণ করেছে প্রায় ৬০ হাজার শিশু। এর প্রায় অর্ধেক সংখ্যায় শিশুর জন্ম হয়েছে চিনে। ইউনিসেফের হিসেব অন্তত এমনটাই বলছে।

২০২০-র ১ লা জানুয়ারি ৬৭ হাজারের বেশি শিশুর জন্ম হয়েছিল ভারতে। ইউনিসেফের হিসেব অনুযায়ী, এই বছর ভারত গোটা বিশ্বের মধ্যে সর্বপ্রথম। জন্মেছে ৫৯,৯৯৫ শিশু। ভারতের থেকে প্রায় অর্ধেক শিশু জন্মগ্রহণ করেছে চিনে। বছরের প্রথমদিন চিনে জন্ম হয়েছে ৩৫,৬১৫ জন শিশুর। সারা বিশ্বে ২০২১ সালের ১ লা জানুয়ারি ৩ লক্ষ ৭১ হাজার ৫০৪ শিশু জন্মেছে। যার মধ্যে ভারতেই প্রায় ৬০ হাজার শিশুর জন্ম হয়েছে। ৫২ শতাংশ শিশু জন্মগ্রহণ করেছে মাত্র ১০ টি দেশে।

ইউনিসেফের পরিচালক হেনরিটা ফোরের কথায়,”সারা বিশ্ব করোনা পরিস্থির জন্য খুব খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আর্থিক মন্দা ও ক্রমবর্ধমান দারিদ্রের সাক্ষী থাকবে এই নবজাতকরা।”‌ ইউনিসেফ জানিয়েছে, এই বছর জন্মগ্রহণকারী শিশুদের সংখ্যা কোভিডে মৃতদের তুলনায় ৭৮ গুণ বেশি। ভারতে ২০২১ সালে শিশুদের গড় আয়ু হবে ৯০ বছর। যা বিশ্বের গড় আয়ুর তুলনায় ৩ বছর কম। বর্তমানে ভারতে শিশু মৃত্যুর হার আগের থেকে অনেকটাই কমেছে।

আরও পড়ুন: ফের সুখবর! এবার ছাড়পত্র পেল দেশীয় করোনা টিকা কোভ্যাক্সিন

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...