Friday, April 3, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায় দ্রুত সুস্থ হবেন, এই কামনায় মহাযজ্ঞ শিলিগুড়িতে

Date:

Share post:

দেশের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বিসিসিআইয়ের বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) দ্রুত সুস্থতার কামনায় শিলিগুড়িতে(Siliguri) মহাযজ্ঞ হল। সৌজন্যে শিলিগুড়ি ক্রিকেট লাভার্স অ্যাসোসিয়েশন। রবিবার শিলিগুড়ি শহরে ওই যজ্ঞের আয়োজন করা হয়। রীতি মেনে পুরোহিত মন্ত্রোচ্চারণ করে দীর্ঘ সময়ে ধরে যজ্ঞ করেছেন। সেখানে পুরোহিতের সঙ্গে ক্রিকেট লাভার্স সংগঠনের(cricket lovers association) সদস্যরা সৌরভের জন্য প্রার্থনা করেছেন।

গত শনিবার সৌরভ গঙ্গোপাধ্যায় আচমকা হৃদরোগে আক্রান্ত হন। বর্তমানে স্টেন্ট বসানোর পরে তিনি অনেকটাই স্থিতিশীল বলে বেসরকারি হাসপাতাল সূত্রের দাবি। সেই খবর পাওয়ার পরেই শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা আসরে নেমে পড়েন। কারণ, শিলিগুড়ির সঙ্গে সৌরভের সম্পর্ক অনেক দিনের পুরানো। ক্রিকেট লাভার্স সংগঠনের পক্ষে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট তারকা নিশ্চয়ই দ্রুত সুস্থ হয়ে স্বমহিমায় ফিরবেন।

আরও পড়ুন:দার্জিলিঙে রাজপাট ফের নেব, ঘোষণা বিমল গুরুংয়ের

উল্লেখ্য, শিলিগুড়িতে সৌরভ গঙ্গোপাধ্যায় নানা সমাজসেবা মূলক কাজে একাধিকবার অংশ নিয়েছেন। শিলিগুড়িতে দুরারোগ্য রোগে আক্রান্ত বিদুরমী চক্রবর্তীর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশনের ব্যবস্থাও সৌরভ করে দিয়েছিলেন। তিনি সে সময়ে শচীন তেণ্ডুলেকর সহ প্রথম সারির ক্রিকেট তারকাদের শিলিগুড়িতে এনে তাঁদের সই করা ব্যাট নিলাম করে বিদুরীণের চিকিৎসার ব্যবস্থা করান।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...