Sunday, June 7, 2026

শহরে শীতের ঝড়ো ব্যাটিং, জুবুথুবু জেলাও

Date:

Share post:

বছরের একেবারে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং শুরু করেছে শীত। উষ্ণতার পারদ ক্রমশ নামছে বাংলায়। তবে এরই মাঝে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হলো এবার ঊর্ধ্বমুখী হতে চলেছে পারদ। আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা(temperature) ক্রমশ বাড়বে কলকাতার(Kolkata)।

গত কয়েক দিনের শীতের ঝড়ো ব্যাটিং বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত একটানা ঠান্ডার দাপট বেড়ে গিয়েছে। আবহাওয়া দফতরের দাবি অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিন একই রকম থাকবে শীতের দাপট(winter)। শীতের কাঁপুনি আরও বেশি করে বহাল রয়েছে জেলাগুলিতে। অন্যদিকে, বঙ্গোপসাগরে আপাতত পূবালী হাওয়ার প্রভাব বাড়ায় রাজ্যে শীত কমার সম্ভাবনা প্রবল হয়েছে। তবে আগামী সপ্তাহে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে পারদ। ফলে রাতে ও সকালের দিকে শীতের প্রভাব থাকবে। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে শীতল হাওয়া বাধা প্রাপ্ত হয়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩.১ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি হয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন:দ্রুত সুস্থতার পথে মহারাজ, এখনই বাইপাস সার্জারি নয়, জানাল মেডিক্যাল টিম

অন্যদিকে, দিল্লি সহ উত্তর ভারতে প্রবল ঠান্ডার সঙ্গে রয়েছে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। আর সেই আশঙ্কার জেরে এদিন আইএমডির তরফে হলুদ সতর্কতা জারি হয়েছে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পাঞ্জাবে আগামী ২ থেকে ৩ দিন প্রবল বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাস।

Advt

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...