Monday, April 6, 2026

এতটুকুও বিরাম নেই, শিলিগুড়ি পৌঁছে ম্যারাথন বৈঠক অভিষেকের

Date:

Share post:

বেলা তিনটে নাগাদ ঢুকেছেন শিলিগুড়িতে। যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishesk Benarjee) ও ভোট কুশলী পিকে (Prasant Kishor) শিলিগুড়িতে (Siliguri) নেমেই সোজা মাল্লাগুড়ির হোটেলে। সেখানে পৌঁছে অপেক্ষারত কয়েকজন নেতার সঙ্গে ঘরোয়া মিটিং করেন। পরে কর্মী সভার কথা ছিল। কিন্তু, ছোট ছোট মিটিংয়ে জোর দেন অভিষেক। তার পরে আরো দুটি বৈঠক করেন পাহাড়ের কয়েকজন নেতার সঙ্গে। সূত্রের খবর, সেখান থেকে ফোনে কথা বলেন পাহাড়ের এক শীর্ষ মোর্চা নেতার সঙ্গে।

সন্ধের মুখে অভিষেক চলে যান শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর (Chief Minister) সচিবালয়ের অতিথি নিবাসে। সেখানে একে একে জড়ো হন দার্জিলিং জেলা সমতলের প্রথম সারির নেতারা। পর্যটনমন্ত্রী গৌতম দেব (Goutam Dev) বৈঠকে যোগ দিতে গিয়ে জানান, সাংগঠনিক নানা বিষয়ে কথা হবে। সেই মতো তাঁরাও প্রস্তুতি নিয়েছেন। তৃণমূলের দার্জিলিং জেলা সমতলের সভাপতি রঞ্জন সরকার (Ranjan Sarkar) জানান, দলের শিলিগুড়ি সমতলের কাজে গতি আনতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই নতুন নির্দেশনা দেবেন।

এদিন বিমল গুরুং (Bimal Gurung) নকশালবাড়িতে এক অনুষ্ঠানে জানান, অভিষেক শিলিগুড়িতে থাকলেও তাঁর সঙ্গে বৈঠকের ব্যাপার চূড়ান্ত হয়নি। তিনি জানান, রাজনীতিতে সকলের সঙ্গেই কথা হয়। বিজেপিকে আগামী বিধানসভা ভোটে হারাতে অভিষেকের সঙ্গেও আলোচনা হবে সেই ইঙ্গিত দেন তিনি। ৫দিনের সফরে পাহাড়ের নেতাদের সঙ্গে কবে অভিষেক পিকে জুটি বসবেন সেটা অবশ্য স্পষ্ট নয়।

আরও পড়ুন- দু’পক্ষই অনড়, কৃষক-কেন্দ্রের ৭ দফা আলোচনাতেও মিলল না রফাসূত্র

Advt

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...