Monday, March 16, 2026

কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের নজরে গনেশ বাগাড়িয়া

Date:

Share post:

কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের (cbi) নজরে অন্যতম অভিযুক্ত গনেশ বাগাড়িয়া(ganesh bagaria)। সূত্রের খবর, গত সপ্তাহেই দেশে ফিরেছেন তিনি। শীঘ্রই সিবিআই তাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে বলে খবর। দীর্ঘদিন ধরেই বাগাড়িয়াকে খুঁজছিল সিবিআই। তবে তাঁর খোঁজ মেলেনি। তবে তৃতীয় হাজিরার নোটিসের পর উত্তর দিয়ে বাগাড়িয়া জানায় যে, চিকিৎসার জন্য দুবাইতে রয়েছেন তিনি। গত সপ্তাহেই ফিরেছেন তিনি।

অন্যদিকে গরু পাচার কান্ডে বিনয় মিশ্রকে আজ হাজিরার নির্দেশ সিবিআইয়ের। নিজাম প্যালেসে বেলা একটার মধ্যে হাজিরার নির্দেশ। ৩১ ডিসেম্বর তাঁর বাড়িতে তল্লাসি অভিযান শেষে রাসবিহারির বাড়িতে হাজিরার নোটিস ঝোলায় সিবিআই (CBI)। উল্লেখ্য, এর আগে গনেশ বাগাড়িয়ার লেকটাউনের বাড়িতে তল্লাসি চালায় সিবিআই। এ ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সিবিআই। কয়লা ও গরু পাচারের  টাকা পয়সার সরাসরি গনেশ বাগারিয়ার কাছে এসেই পৌঁছত বলে খবর। ফলে এ ক্ষেত্রে জেরায় একাধিক ক্লু মিলতে পারে বলেই মনে করছে সিবিআই।  অন্যদিকে গরু ও কয়লা পাচার চক্রের অন্যতম  পাণ্ডার খোঁজে মরিয়া সিবিআই। আজই সিবিআই এর সামনে হাজিরা দেওয়ার কথা রয়েছে লুকআউট নোটিশ জারি হওয়া বিনয় মিশ্রর।

আরো পড়ুন-রফা খুঁজতে আজ ফের বৈঠকে কেন্দ্র ও কৃষক সংগঠন

Advt

কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের নজরে গনেশ বাগাড়িয়া

কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের নজরে অন্যতম অভিযুক্ত গনেশ বাগাড়িয়া। সূত্রের খবর, গত সপ্তাহেই দেশে ফিরেছেন তিনি। শীঘ্রই সিবিআই তাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারে বলে খবর। দীর্ঘদিন ধরেই বাগাড়িয়াকে খুঁজছিল সিবিআই। তবে তাঁর খোঁজ মেলেনি। তবে তৃতীয় হাজিরার নোটিসের পর উত্তর দিয়ে বাগাড়িয়া জানায় যে, চিকিৎসার জন্য দুবাইতে রয়েছেন তিনি। গত সপ্তাহেই ফিরেছেন তিনি।

অন্যদিকে গরু পাচার কান্ডে বিনয় মিশ্রকে আজ হাজিরার নির্দেশ সিবিআইয়ের। নিজাম প্যালেসে বেলা একটার মধ্যে হাজিরার নির্দেশ। ৩১ ডিসেম্বর তাঁর বাড়িতে তল্লাসি অভিযান শেষে রাসবিহারির বাড়িতে হাজিরার নোটিস ঝোলায় সিবিআই। উল্লেখ্য, এর আগে গনেশ বাগাড়িয়ার লেকটাউনের বাড়িতে তল্লাসি চালায় সিবিআই। এ ক্ষেত্রে তাঁকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে সিবিআই। কয়লা ও গরু পাচারের  টাকা পয়সার সরাসরি গনেশ বাগারিয়ার কাছে এসেই পৌঁছত বলে খবর। ফলে এ ক্ষেত্রে জেরায় একাধিক ক্লু মিলতে পারে বলেই মনে করছে সিবিআই।  অন্যদিকে গরু ও কয়লা পাচার চক্রের অন্যতম কিংপিন বিনয় মিশ্রের খোঁজে মরিয়া সিবিআই। আজই সিবিআই এর সামনে হাজিরা দেওয়ার কথা রয়েছে লুকআউট নোটিশ জারি হওয়া বিনয় মিশ্রর।

spot_img

Related articles

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...

IPL 2026: হাঁটতেই পারছেন না! হর্ষিতের বিকল্পের সন্ধান শুরু কেকেআরের

আইপিএল(IPL) শুরু হতে কয়েক সপ্তাহ বাকি। হর্ষিত রানাকে(Harshit Rana) নিয়ে আশঙ্কা ক্রমশ বাড়ছে কেকেআরের। গুরুতর চোট পাওয়া হর্ষিত...