Monday, April 6, 2026

রফা খুঁজতে আজ ফের বৈঠকে কেন্দ্র ও কৃষক সংগঠন

Date:

Share post:

সপ্তম দফা বৈঠকে বসতে চলেছে কেন্দ্র এবং কৃষক সংগঠন। এর অগে  ছ’বার কেন্দ্র-কৃষক আলোচনায়  বসলেও এখনও অবধি মেলেনি কোন রফাসূত্র। আজ, সোমবার, সপ্তম বারের জন্য কৃষকদের দাবি নিয়ে তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় সরকার। মূলত দু’টি দাবি নিয়ে বৈঠক হতে চলেছে। এই দুই দাবির মধ্যে একদিকে যেমন রয়েছে কৃষি আইন বাতিল করার মত দাবি, তেমনই রয়েছে ন্যূনতম সহায়ক মূল্যের (Minimum Support Price) আইনি স্বীকৃতি দেওয়ার দাবিও। মূলত এই জোড়া ফলায় সরকারের উপর চাপ বাড়ানোর লক্ষ্য কৃষক সংগঠনগুলির।

গত সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন নিয়ে বিগত প্রায় দেড় মাস ধরে দিল্লির বিভিন্ন সীমানায় চলছে কৃষক আন্দোলন (Farmers’ Protest)। দেশের নানা জায়গা থেকে আসা লক্ষ লক্ষ কৃষক তাতে শামিল। তাঁদের দাবি, অবিলম্বে, ‘কৃষক বিরোধী’ তিনটি আইনই প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। গত ৩০ ডিসেম্বর হওয়া ষষ্ঠ দফার বৈঠকে কৃষকদের চারটি দাবির মধ্যে দুটি দাবি নিয়ে মধ্যস্থতায় আসা গিয়েছে বলে দাবি করেছিল সরকার। এর মধ্যে অন্যতম ছিল সংশোধিত বিদ্যুৎ বিল (Electricity Amendment Bill)  প্রত্যাহার ও খড়কুটো জ্বালানো (Stubble Burning)  নিয়ে এয়ার কোয়ালিটি কমিশনের (Air Quality Commission) আনা অর্ডিন্যান্স (Ordinance) প্রত্যাহারের মত দাবি। তবে এখনও অবধি দু’পক্ষের মধ্যে যে সমস্ত বৈঠক হয়েছে, তাতে কৃষি আইন প্রত্যাহার যে কোনও মতেই সম্ভব নয়, তা বুঝিয়ে দেওয়া হয়েছে আন্দোলনরত কৃষকদের। এছাড়া ন্যূনতম সহায়ক মূল্যকে যে আইনি স্বীকৃতি দেওয়া নিয়েও অনিশ্চয়তা রয়েছে এখনও। এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সরকার।

আরো পড়ুন-কোভিশিল্ড নাকি কোভ্যাক্সিন, করোনা রোধে কোনটি বেশি কার্যকরী?

Advt

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...