Monday, April 6, 2026

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে : রাজ্যপাল

Date:

Share post:

সোমবার বর্ধমান সফরে গিয়ে সাংবাদিক বৈঠকে আরও একবার রাজ্য প্রশাসনের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar)। গোটা রাজ্যজুড়ে ক্রমশ আইনের অবনতি হচ্ছে বলে  অভিযোগ করেছেন রাজ্যপাল। বুধবারও রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ধনকড়। পুলিশ (Police), সরকারি কর্মী এবং আধিকারিকরা কার্যত রাজনৈতিক দলদাসে পরিণত হয়ে গিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, প্রোটোকল মেনে কেউ কাজ করছে না।

জেলা সফরে যাওয়ার পরেও তাঁকে সরকারি আধিকারিকরা যোগ্য সম্মান দেন না বলেও আক্ষেপ জগদীপ ধনকড়ের। এই ইস্যুতে আরও একবার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) প্রশাসনিক আধিকারিকদের দিকে অভিযোগের আঙুল তোলেন তিনি। তবে এত কিছুর পরেও আগে আরও একবার বর্ধমান সফরের কথা বলেন রাজ্যপাল। তৎকালীন জেলাশাসক বিজয় ভারতীর প্রশংসাও করেন। তিনি বলেন, “এর আগেও একবার বর্ধমানে এসেছিলাম আগাম কিছু না জানিয়ে। তখন আগাম খবর না থাকা সত্ত্বেও পূর্ব বর্ধমানের তৎকালীন জেলাশাসক বিজয় ভারতী যিনি বর্তমানে বীরভূমের জেলাশাসক, তখন আমার সঙ্গে দেখা করেছিলেন। সীতাভোগ, মিহিদানা খাইয়েছিলেন।”

আরো পড়ুন-ভারত সরকারের নির্দেশে এখনই রফতানি নয় ‘কোভিশিল্ড’, জানালেন পুনাওয়ালা

Advt

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...