Thursday, June 25, 2026

পুকুর ভরাট ও গাছ কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৃণমূলের অন্দরে

Date:

Share post:

হুগলি জেলার কোন্নগরের(Konnogar) নবগ্রাম এলাকায় একটি পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে চলে এলো তৃণমূলের(TMC) অন্তরদ্বন্দ্ব। উত্তরপাড়া শ্রীরামপুর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি বিজেপি(BJP) যোগের অভিযোগ করলেন নবগ্রাম অঞ্চল তৃণমূলের সভাপতি অপূর্ব মজুমদার(Apurba Majumdar)।

নবগ্রাম ২ নম্বর স্কুল মাঠ এলাকায় একটি জমিতে পুকুর ভরাট ও গাছ কাটার অভিযোগ ওঠে তৃণমূল কর্মী মন্টু পানের বিরুদ্ধে। সরাসরি সেই অভিযোগ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্য। দীপ্তি ভট্টাচার্য জানান, ‘ওই এলাকায় একটি পুকুর ভরাট ও বড় গাছ কেটে আবাসন বানানোর কাজ শুরু হয়েছে যেটা তৃণমূলের কর্মী মন্টু পান করছে।’ এছাড়াও দীপ্তি ভট্টাচার্য পঞ্চায়েতের দিকে আঙুল তুলে জানান, ‘এখন সমস্ত প্ল্যানের অনুমতি পঞ্চায়েত দেয়, নবগ্রামে যত ফ্ল্যাট হচ্ছে পঞ্চায়েত প্রধানের হাত ধরেই হচ্ছে।’ এই বিষয়ে বলতে গিয়ে দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন নবগ্রাম তৃণমূলের অঞ্চল সভাপতি অপূর্ব মজুমদার, তিনি বলেন, ‘সমিতির সভাপতি আসলে কিছুই জানেনা।হয়তো টাকা নিয়ে লেনদেন করে দলের বিরুদ্ধে এসব বলছে। আর সমিতির সভাপতি আদতে নিজে গিয়ে দেখেছেন না তার কোনো দালাল মারফত খবর পেয়েছেন জানা নেই।’

আরও পড়ুন:কয়লা ও গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের নজরে গনেশ বাগাড়িয়া

এরপর সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে আরো বিস্ফোরক অভিযোগ করে বলেন, দীপ্তি ভট্টাচার্য নিশ্চই বিজেপি দলের সাথে যোগসাজশ করে তৃণমূল দলকে বদনাম করতে এসমস্ত বলছে।পঞ্চায়েত সমিতির সভাপতি দীপ্তি ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি বিজেপি দলের সাথে যোগসাজসের কথা জানিয়ে অঞ্চল সভাপতি আরো বলেন, ‘দলের মধ্যে থেকে দলের বিরুদ্ধে কথা বলা বরদাস্ত করা হবে না। চাইলে দীপ্তি ভট্টাচার্য দল থেকে বেরিয়ে গিয়ে এসব মিথ্যা কথা বলতে পারেন।’ তবে পুকুর ভরাটের অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়ে অপূর্ব মজুমদার জানিয়ে দেন তিনি বিষয়টি জানতে পেরে নিজে গিয়ে বিষয়টি দেখেন সেখানে কোনো পুকুর ভরাট হচ্ছে না।আর পঞ্চায়েত বা তৃণমূল দল কোনও বেআইনি কাজকে সমর্থন করে না।

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...