Thursday, June 25, 2026

রেলের বেসরকারিকরণ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ শশীর

Date:

Share post:

রেলের বেসরকারিকরণ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। সোমবার, তৃণমূল কংগ্রেসের (TMC)। তরফে সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে পশ্চিমবঙ্গকে বঞ্চনার অভিযোগে সরব হন তিনি।

শশী পাঁজার অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) রেলমন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের জন্য যে সব প্রকল্প অনুমোদন করেছিলেন, সেইসব প্রকল্পে কেন্দ্র টাকা দিচ্ছে না। একই সঙ্গে অহেতুক চালু করতে দেরি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন রেলের (Rail) যে উন্নয়ন হয়েছিল, তা পুরোপুরি থমকে গিয়েছে বলেও অভিযোগ করেন শশী।

তিনি বলেন, রেলের আর্থিক কাঠামো ভেঙে পড়েছ। রেল বাজেটও বর্তমান সরকার তুলে দিয়েছে। ভারতীয় রেল দেশের ঐতিহ্য। আর সেই রেল বেসরকারি হাতে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন মন্ত্রী।

বাংলায় আসন্ন বিধানসভা ভোট পাখির চোখ সব দলের। সেই কারণে এখন প্রতিদিনই সাংবাদিক বৈঠক করে শাসকদল। বিভিন্ন ইস্যুতে কেন্দ্রকে নিশানা করে কড়া আক্রমণ করছেন তৃণমূল নেতৃত্ব।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...