Friday, April 3, 2026

বঙ্গ থেকে বিদায় নিচ্ছে শীত! বাড়ছে তাপমাত্রা

Date:

Share post:

নতুন বছর শুরু হতেই কনকনে ঠান্ডা (Winter) উধাও। গতকালের থেকে কলকাতায় (Kolkata) আজ আরও ১ ডিগ্রি বেড়েছে তাপমাত্রা। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের বাকি দিনগুলিতেও আরও দু-তিন ডিগ্রি বাড়বে তাপমাত্রা। রাতে শীতের আমেজ থাকবে। দিনের বেলা বাড়বে অস্বস্তি। আগেই জানানো হয়েছিল পশ্চিমী ঝঞ্ঝায় আটকে গিয়েছে উত্তুরে হাওয়া। তার জেরেই বাড়ছে তাপমাত্রা। পূবালী হাওয়ার সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার সংঘাতে উত্তর-পশ্চিম ভারতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হয়েছে। আজ ও আগামিকাল তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লিতে।

বাঁকুড়া, আসানসোল, শ্রীনিকেতনের মতো পশ্চিমাঞ্চলের তল্লাটেও পারদ ১০ ডিগ্রির উপরে। শৈত্যপ্রবাহের বালাই নেই। আবহবিদদের বক্তব্য, হিমেল হাওয়া মূলত উত্তর-পশ্চিম ভারতেই সীমাবদ্ধ। তার একটা বড় অংশ আরব সাগরের দিকে চলে যাচ্ছে। ফলে পূর্বের রাজ্যগুলিতে ঠান্ডার দাপট তুলনায় কম।

আরও পড়ুন-শাসকদল ছাড়ায় কমছে জনপ্রিয়তা? চ্যালেঞ্জের মুখে শুভেন্দু-অনুগামীরা

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...