Saturday, June 27, 2026

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জের, বিজ্ঞাপণ থেকে সৌরভের ছবি সরাল ফরচুন

Date:

Share post:

গত বছর জানুয়ারিতে ফরচুন রাইস ব্র্যান অয়েলের (Fortune Rice Bran Oil) ব্র্যান্ড অ্যাম্বাসাডর (Brand Ambassador) হিসেবে ঘোষণা করা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম। একটি বিজ্ঞাপণও প্রকাশিত হয়েছিল, যাতে দাবি করা হয়েছিল, এই তেল খেলে হার্ট অর্থাৎ হৃৎপিণ্ড (Heart) ভালো থাকে।

এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গত শনিবার সৌরভ হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোলিং (Trolling)। বাদ যাননি প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররাও (Ex Cricket Players)। কংগ্রেস (Congress) নেতা ও ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের (Kirti Azad) টুইট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ফরচুন তেলের বিজ্ঞাপনের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘দাদা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। সবসময় পরীক্ষিত পণ্যের প্রচার করুন। সচেতন এবং সতর্ক হন। ঈশ্বর মঙ্গল করুন।’

এই ধরণের মিমের জালে জেরবার হয়েই এবার বড় সিদ্ধান্ত নিল আদানি উইলমার (Adani Wilmar)। জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) (BCCI) প্রেসিডেন্টকে মডেল করে যে বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল, সেগুলি সবধরনের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেগুলির পরিবর্তে নয়া মোড়কে তৈরি করা হচ্ছে বিজ্ঞাপন। ইতিমধ্যে কাজ শুরু করেছে বিজ্ঞাপন নির্মাতা সংস্থা।

প্রসঙ্গত, গত শনিবার সকালে জিম করতে গিয়ে নিজের বাড়িতেই মাথা ঘুরে পরে যান তিনি সৌরভ। একটি আর্টারি (Artery) ব্লক থাকার কারণে একটি স্টেন্ট বসে। সৌরভের জন্য একটি মেডিক্যাল টিমও গঠন করা হয়েছে। মহারাজের চিকিৎসার দায়িত্বে রয়েছেন ড: সরোজ মণ্ডল (Dr. Saroj Mandal) এবং ড: সপ্তর্ষি বসু (Dr. Saptarshi Basu)। এদিন সকালে আসেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি (Dr. Debi Shetty)। জানান, তাঁর অবস্থা এখন স্থিতিশীল।

Advt

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...