Monday, April 6, 2026

লক্ষ্মীর ইস্তফায় নেগেটিভ কিছু নেই, শুভেচ্ছা রইল: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লক্ষ্মীরতন শুক্লার ইস্তফা নিয়ে কোন বিরূপ প্রতিক্রিয়া চান না। নবান্নে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি জানান, মন্ত্রিত্ব ছাড়ার কথা চিঠিতে লেখেননি লক্ষ্মীরতন (Lakshmi ratan Shukla)। তিনি রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছেন। খেলার জন্যই রাজনীতি থেকে সরতে চেয়েছেন।

আরও পড়ুন – মন্ত্রিত্ব, জেলা সভাপতির পদ ছাড়লেন লক্ষ্মীরতন, নাড্ডার সফরেই কী বিজেপিতে?

মমতা বলেন, “লক্ষ্মী ভালো ছেলে। তার সঙ্গে কোন ভুলবোঝাবুঝি নেই। এর মধ্যে কোন নেগেটিভ খুঁজবেন না”। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লক্ষ্মীরতন ইস্তফা গ্রহণ করেছেন। রাজ্যপালকেও (Governor) তিনি জানিয়েছেন ইস্তফা গ্রহণ করতে। এই কথা থেকে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন লক্ষ্মীরতনের ইস্তফা নিয়ে কোনরকম তরজা চান না তিনি। আগামী জীবনের জন্য লক্ষ্মীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন – পার্থর সঙ্গে বৈঠক এড়ালেন রাজীব, রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...