Friday, April 10, 2026

ঐতিহাসিক রায়, পাকিস্তানে নিষিদ্ধ করা হল ‘টু ফিঙ্গার টেস্ট’

Date:

Share post:

ভারতের(India) মাটিতে নিষিদ্ধ হয়েছিল আগেই। সেই ধারা মেনে পাকিস্তানেও(Pakistan) নিষিদ্ধ হয়ে গেল ভার্জিনিটি টেস্ট। সম্প্রতি পাকিস্তানে এক রিজিওনাল কোর্টে নিষিদ্ধ করা হয়েছে ধর্ষণের প্রমাণ পেতে বহুকাল ধরে প্রচলিত ‘টু ফিঙ্গার টেস্ট'(Two finger test) নামের প্রাচীন এই প্রথা।

ধর্ষণ হয়েছে কিনা প্রমাণ পেতে বিশ্বের বহু দেশেই দীর্ঘদিন ধরে এই রীতি চালু ছিল। তবে আধুনিক পৃথিবীতে প্রাচীন এই প্রথার বিরুদ্ধে সরব ছিল বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো। পাকিস্তানের যাতে এই প্রথা বন্ধ হয় তার জন্য দাবি করে আসছিল একাধিক মানবাধিকার সংগঠন। তাদের দাবি মেনেই সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক আদালত অবশেষে এই ঐতিহাসিক রায়(Historical verdict) দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো নিরাশা দ্রুত এই রায় গোটা দেশের লাগু হবে। প্রসঙ্গত, ইমরান সরকারের আমলে পাকিস্তানের ধর্ষণ আইনে বিপুল পরিবর্তন আনা হয়েছে। ধর্ষকদের কড়া শাস্তির ব্যবস্থা করা হলেও টু ফিঙ্গার টেস্ট নিয়ে এতদিন কোনো কথা বলেনি কেউ।

আরও পড়ুন:নারদ-কাণ্ডের চার্জশিটে দেরি কেন, সিবিআইয়ের উত্তর তলব হাইকোর্টের

উল্লেখ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-এর তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই টেস্টের কোন অর্থ নেই। ধর্ষণ হয়েছে কিনা এই টেস্ট করে বিশেষ কিছু জানাও যায় না। উল্টে নারীদের অপমান করা হয় এই টেস্টের মাধ্যমে। তবে পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে চালু ছিল এই টেস্ট। এর বিরুদ্ধেই সরব হয়েছিল পাকিস্তানের মানবাধিকার সংগঠনগুলো। আদালতে দায়ের করা হয়েছিল মামলাও। সোমবার সেই মামলার রায়ে টু ফিঙ্গার টেস্টকে বাতিল করার নির্দেশ দিল আদালত।

Advt

Related articles

ফাঁস হওয়া ভিডিও নিয়ে হুমায়ুন-শুভেন্দু এক সুর! যোগ প্রমাণ করে দিলেন অভিষেক

বিজেপির সঙ্গে ডিল করে বাংলার ভোট মঞ্চে হুমায়ুন। নতুন দল ঘোষণার সময় থেকেই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস যে...

দেব এবার পরিচালক! ‘দেশু ৭’-এ দেখা যাবে অনির্বাণকেও 

টলিপাড়ার 'রাজার রাজা' এবার হাতপাকাতে চলেছেন পরিচালনায়। ৭২ ঘণ্টা ডেডলাইন শেষ হতে না হতেই এবার 'দেশু ৭'-এ (DeSu...

SIR করে ন্যায্য ভোটারদের নাম বাদের পরিকল্পনা: লেক মার্কেটে প্রতিবাদ গণমঞ্চের

বাংলার ভোটার তালিকা থেকে যেভাবে ন্যায্য ভোটারদের ধাপে ধাপে বাদ দিয়ে নির্বাচন সংঘটিত করার পথে নির্বাচন কমিশন, তার...

মেদিনীপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনপ্লাবন, উচ্ছ্বসিত দলীয় কর্মী-সমর্থকরা

দলীয় প্রার্থী সুজয় হাজরার সমর্থনে তৃণমূল (TMC) সভানেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার উত্তর চব্বিশ পরগনায় একের পর...