Friday, April 3, 2026

গৃহযুদ্ধের আশঙ্কায় ওয়াশিংটনে জরুরি অবস্থা জারি

Date:

Share post:

অগ্নিগর্ভ আমেরিকা। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ররোচনায় উত্তেজিত হয়ে তাঁর কয়েক হাজার সমর্থক হামলা চালিয়েছেন ক্যাপিটল হিলের মার্কিন আইনসভায় ( US Congress)। হিংসা ও তাণ্ডবে এক মহিলা সহ প্রাণ হারিয়েছেন চারজন। এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্রে (US) ক্ষমতা হস্তান্তর পর্বে যাতে গৃহযুদ্ধ বেধে না যায় তা রুখতে রাজধানী ওয়াশিংটনে (Washington) জারি হয়েছে ১৫ দিনের জরুরি অবস্থা (emergency)। বুধবার আমেরিকার আইনসভা কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিং (capitol building) কার্যত কয়েক ঘণ্টা দখল করে রাখে ট্রাম্প সমর্থকরা। তাদের হিংসার (violence) আঁচ থেকে বাঁচাতে মার্কিন সাংসদদের (US lawmakers) সরিয়ে নিয়ে যাওয়া হয় আন্ডারগ্রাউন্ড টানেলে। এরপরই জারি হয়েছে জরুরি অবস্থা। রাজধানী ওয়াশিংটনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টার কার্ফু ঘোষণা করা হয়েছে।

ভাবি প্রেসিডেন্ট জো বাইডেন (joe biden) ঘটনার তীব্র নিন্দা করে একে একটি ‘বিদ্রোহ’ বলে অভিহিত করেন। আর বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প (trump) এক ভিডিও বার্তায় তার সমর্থকদের বাড়ি ফিরে যেতে অনুরোধ করেন। যদিও একইসঙ্গে তাঁর অভিযোগ, নির্বাচনে কারচুপি হয়েছে।

আরও পড়ুন:‘শান্তিপূর্ণভাবে হোক ক্ষমতার হস্তান্তর’, মার্কিন হিংসায় উদ্বেগ প্রকাশ মোদির

বিবিসির রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের মেয়র মুরিয়েল বাউজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে ১৫ দিন জরুরি অবস্থা জারির ঘোষণা করেছেন। তিনি বলেন, অনেকেই অস্ত্রসহ এখানে এসেছে। তারা অস্ত্রের পাশাপাশি রাসায়নিক, ইট এবং বোতলও নিক্ষেপ করেছে। জরুরি অবস্থা ঘোষণার পর ওয়াশিংটন ডিসির নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কার্ফু জারি হয়। এছাড়া জরুরি পণ্য সরবরাহের বিশেষ পরিষেবা সহ বিভিন্ন পদক্ষেপ নিতে পারবে শহর কর্তৃপক্ষ।আগামী ২১শে জানুয়ারি দুপুর ৩টে পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে। এদিকে উত্তেজনা প্রশমনে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বত্র সোশ্যাল মিডিয়া নজরদারি চলছে।বিবিসি জানাচ্ছে, ফেসবুক, টুইটার ও ইউটিউবে সমর্থকদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ররোচনামূলক বক্তব্যের ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে।

Advt

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...