Monday, April 6, 2026

প্রাথমিকে চাকরির জন্য টাকা চাইলেই জানান পুলিশকে, নিদান অনুব্রতর

Date:

Share post:

প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য৷ শূন্য পদ প্রায় ১৬ হাজার৷ সরকারি তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

আর এই প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েই এবার ‘পরামর্শ’ দিলেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি বলেছেন, “এই পদে নিয়োগের জন্য কেউ টাকা চাইলেই, তাকে পুলিশ ডেকে ধরিয়ে দিন”৷

আরও পড়ুন:চাঞ্চল্যকর তথ্য: শুধু জুনিয়র নয়, একাধিক শয্যাসঙ্গী ছিলেন প্রিয়াঙ্কার!

বীরভূমে মুরারইয়ের এক জনসভায় অনুব্রত পাশাপাশি বলেছেন, “প্রাথমিকে শূন্যপদ সাড়ে ১৬ হাজার। এই চাকরির জন্য কেউ টাকা চাইলে থানায় ফোন করে ধরিয়ে দিন তাকে। টাকা দিয়ে চাকরি হয় না। তাই জোড়হাত করে বলে যাচ্ছি, টাকা দেবেন না। কোনও ভুল করবেন না।”
খোদ অনুব্রত মণ্ডলের মুখে টাকার বিনিময়ে চাকরির কথা শোনার পরই তাঁর কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিলো, তাহলে কি প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হত? উত্তরে অনুব্রত মণ্ডল সাফ জানান, “ জানা নেই, তবে কোনও তৃণমূল কর্মী টাকা নেননি। কিছু দালাল ঘুরে বেড়ায়। তারাই হয়তো টাকা নেয়। আমি সেই সব দালালদেরই সতর্ক করলাম।’’

Advt

Related articles

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...