Monday, April 13, 2026

টিকিট পাওয়া নিয়ে জল্পনা? বিজেপিতে যোগ দেওয়ার পর দেখা নেই দীপালির

Date:

Share post:

দলবদলের পর পেরিয়ে গিয়েছে কয়েক সপ্তাহ। তবুও ‘পাত্তা’ নেই গাজলের বিধায়ক দীপালি বিশ্বাসের (Dipali Biswas)। দীপালি ঘনিষ্ঠদের দাবি, এখন কলকাতাতেই (Kolkata) রয়েছেন দীপালি। এখন দীপালির জেলায় না ফেরা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের (Amit Shah) সভায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হাত ধরে বিজেপিতে (BJP) যোগ দেন গাজলের সিপিএমের বিধায়ক দীপালি বিশ্বাস ও তাঁর স্বামী রঞ্জিত। সিপিএমের (BJP) টিকিটে গাজলে জয়ী হয়েছিলেন দীপালি। এদিকে বিজেপিতে যোগ দিয়ে জেলায়-জেলায় সভা করছেন শুভেন্দু। কিন্তু এখনও মালদহে ফেরেননি দীপালি ও রঞ্জিত। বিজেপি নেতৃত্বের একাংশের দাবি, এ বারের লোকসভা নির্বাচনে বিজেপি গাজলে ব্যাপক সাফল্য পেয়েছে। সেই সাফল্য ধরে রাখতে টিকিট দেওয়ার ক্ষেত্রে সাবধানী দল। এছাড়াও বহু তৃণমূল (TMC) নেতা-নেত্রী এবং সিপিএম নেতারাও যোগ দিয়েছেন বিজেপিতে। তারমধ্যে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন সুশীল সরকার। বিধানসভা ভোটে সুশীলকে হারিয়েছিলেন দীপালি। বিজেপি নেতৃত্ব জানান, দীপালি এবং সুশীল দুজনেই টিকিটের দাবিদার। ওই আসনে আদি বিজেপিরও একাধিক মুখও টিকিটের দাবিদার। ফলে টিকিট নিয়ে গাজলে দ্বন্দ্ব তুঙ্গে।

এপ্রসঙ্গে রঞ্জিত বলেন, দল যাকে প্রার্থী করবে তাঁকে তিনি মেনে নেবেন। বিধানসভা ভোটে বিজেপির হয়ে মাঠে নেমে কাজও করবেন।

আরও পড়ুন-কোচবিহারে তৃণমূল কর্মীকে নৃশংসভাবে খুন, পরিবারের পাশে মন্ত্রী

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...