Thursday, April 2, 2026

আগামী ১৫ দিনের মধ্যে দুই জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

রাজ্যে প্রাথমিক শিক্ষক (Primary teachers) নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা হলেও জটিলতা কাটল। ২০০৯ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের দুই জেলা উত্তর ২৪পরগনা ও মালদহে শূন্যপদ না থাকলেও তা তৈরি করে আগামী ১৫ দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুক্রবার কলকাতা হাইকোর্টের (Calcutta HC) বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ এই নির্দেশই দিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে বাম আমলে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। প্রশিক্ষণে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই নিয়োগের কথা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে। রাজ্যের অন্যান্য জেলায় এই বিজ্ঞপ্তি অনুযায়ী যথাযথভাবে নিয়োগ সম্পন্ন হলেও চার জেলায় জটিলতা দেখা দেয়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও মালদহে এই নিয়োগের ক্ষেত্রে নানান অভিযোগ ওঠে। নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ২৬০০ এবং মালদহে ১৩৩১টি শূন্যপদ ছিল। কয়েক বছর ধরে অপেক্ষার পর দুই জেলার চাকরিপ্রার্থীরা কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন। বিচারপতি তপোব্রত চক্রবর্তী শুক্রবার তারই রায়দান করলেন।
হাইকোর্টের রায়ে জানানো হয়েছে, দুই জেলা – উত্তর ২৪ পরগনা এবং মালদহে নিয়োগ প্যানেল থেকে আগামী ১৫ দিনের মধ্যেই  প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই দুই জেলায় যদি প্রাথমিক স্তরে শূন্যপদ নাও থাকে, তাহলে নতুন করে তা তৈরি করতে হবে।

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...