রান্নার গ্যাসের আকালে থমকে যাচ্ছে রেস্তোরাঁ, আয় কমছে গিগ ওয়ার্কারদেরও

দেশজুড়ে রান্নার গ্যাসের সংকটের কারণে একের পর এক রেস্তোরাঁ সাময়িক বন্ধ হচ্ছে। মেট্রো শহরগুলোর নামি ফুড চেইনও মেনু কমাতে বাধ্য হয়েছে, আবার অনেক কিচেন বাধ্য হয়ে কাঠ বা কয়লা ব্যবহার করছে, যার দামও দ্বিগুণ হয়ে গেছে। ফলে অনলাইন ফুড ডেলিভারির (Online food delivery), অর্ডার কমছে, সরাসরি প্রভাব পড়ছে গিগ কর্মী (Gig Worker)-দের উপার্জনে।
Sponsored

ভারত এলপিজির (LPG ) প্রায় ৮০–৯০% আমদানি করে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় এলপিজির সরবরাহ কমে গেছে। ইতিমধ্যেই গোটা দেশে ১০,০০০-এর বেশি রেস্তোরাঁ ও ক্লাউড কিচেন সাময়িক বন্ধ হয়েছে। কলকাতা ও চেন্নাইয়ের অনেক রেস্তোরাঁ বাধ্য হয়ে কাঠের উনুন বা কয়লা ব্যবহার করছে। এতে শুধু রান্নার খরচ বেড়েছে না, কাঠের দামও দ্বিগুণ হয়ে গেছে। আরও পড়ুন: বিহারে সরকারি চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ডে কুকুরের ছবি
ফুড ডেলিভারি প্ল্যাটফর্মগুলোতে (food delivery app) অর্ডারের সংখ্যা প্রায় ৫০–৬০% কমে গেছে। জোম্যাটো (Zomato) এবং সুইগির (Swiggy) শেয়ারের বাজার মূল্যেও ইতিমধ্যেই নেতিবাচক প্রভাব পড়েছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে সরাসরি প্রভাব পড়ছে ফুড ডেলিভারি কর্মীদের উপার্জনে। তারা প্রতিটি ডেলিভারি অর্ডারের ভিত্তিতে পারিশ্রমিক পান। রেস্তোরাঁ বন্ধ হলে সরাসরি তাঁদের আয়ের পরিমাণ কমে যায়।
মহারাষ্ট্রের গ্রামাঞ্চল—বিশেষ করে বিদর্ভ, মারাঠওয়াড়া, কোলাপুর এবং রাজ্যের অন্যান্য এলাকায় গিগ কর্মীরা ইতিমধ্যেই সমস্যার মুখোমুখি। পুনে, দিল্লি, বেঙ্গালুরু-সহ শহরেও ধীরে ধীরে প্রভাব পড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে এক ডেলিভারি বয় জানান যে তিনি সাধারণত ১২ ঘণ্টার শিফটে দিনে প্রায় ৩২টি অর্ডার ডেলিভারি করে থাকেন। পরিস্থিতির চাপে গত তিন দিনে তা কমে ১৩–১৫টিতে নেমেছে। তাঁর দৈনিক আয় ১,৬০০ টাকা থেকে কমে প্রায় ৬০০ টাকায় এসে ঠেকেছে। কলকাতার নামী কিছু রেস্তোরাঁও সাময়িক বন্ধ রাখার কথা হয়েছে। যদিও এখনো ফুড ডেলিভারি অর্ডারে বড় প্রভাব পড়েনি বলেই জানা গিয়েছে।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
Just now

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
6h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
7h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
10h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
23h ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
23h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
