Wednesday, June 24, 2026

ক্যাপিটল বিল্ডিং হামলাকারীদের হাতে ভারতীয় পতাকা, চাঞ্চল্য বিশ্বজুড়ে

Date:

Share post:

চাঞ্চল্যকর ছবি প্রকাশ্যে এসেছে !

ক্যাপিটল বিল্ডিং(capital building) আক্রমণকারীদের হাতে আমেরিকার পতাকা তো ছিলোই, পাশে দেখা গিয়েছে ভারতের পতাকাও( Indian Flag)l

এই ছবি এবং ভিডিও প্রকাশ্যে আসামাত্রই কপালে ভাঁজ দু’দেশের রাষ্ট্রনায়কদের৷ ওদিকে এই ঘটনাকে একদমই ভালো নজরে দেখছেন না প্রবাসী ভারতীয়রা। ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল হওয়া ছবি ও ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ওয়াশিংটন ডিসি-র ক্যাপিটল বিল্ডিংয়ের সামনে প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের ছবি ও আমেরিকার পতাকা নিয়ে হামলা চালায় সমর্থকরা। সেখানেই একজনের হাতে রয়েছে ভারতের জাতীয় পতাকা, যা ভারতের পক্ষে চরম লজ্জাজনক৷

দিল্লি- ওয়াশিংটনের পারস্পরিক সম্পর্কে এই ঘটনা প্রভাব ফেলতে পারে বলে মনে করছে দেশ এবং বিদেশের রাজনৈতিক মহল। এর কারণ, ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে বারবার শোনা গিয়েছিল ‘অব কি বার, ট্রাম্প সরকার’ স্লোগান।
তবে টুইট করে নরেন্দ্র মোদি এই ঘটনার কড়া নিন্দা করেছেন৷ তিনি বলেছেন, “ওয়াশিংটন ডিসিতে সংঘর্ষ ও হিংসার ঘটনায় আমি অত্যন্ত আহত। নিয়মমাফিক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন চলতে থাকে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে কখনই বেআইনি আন্দোলনের দ্বারা বেপথে চালিত হতে দেওয়া যায় না”।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, যখন হামলা চালানো হয় তখন হাউস অব রিপ্রেসেন্টেটিভ ও সেনেটের বৈঠক চলছিল। তখনই ট্রাম্প সমর্থকরা জোর করে ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করে। ট্রাম্প সমর্থকদের হাতে ভারতের পতাকাও ছিলো৷ ক্যাপিটল বিল্ডিংয়ে নিরাপত্তা বজায় রাখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিস। ছোড়া হয় কাঁদানে গ্যাস। ৪ প্রতিবাদীর মৃত্যু হয়৷

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...