Wednesday, June 24, 2026

ক্যাপিটল হিলে হামলায় মৃত্যু বেড়ে ৫, মারা গেলেন এক পুলিশ অফিসার

Date:

Share post:

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল বিল্ডিংয়ে (capitol building) বুধবার ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার ঘটনায় এবার এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হল। গুরুতর আহত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে ওই পুলিশ অফিসার মারা গিয়েছেন বলে খবর সিএনএন সূত্রে। এই নিয়ে ক্যাপিটল হিলের মার্কিন আইনসভায় (US congress) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবে মৃত্যু বেড়ে হল ৫। সশস্ত্র হামলার (violence) সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয়। এরপর গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় আরও তিনজনের। সশস্ত্র ও উন্মত্ত জনতাকে নিরস্ত করতে এই ঘটনায় কমপক্ষে ৫০ জন পুলিশ অফিসার আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। ক্যাপিটল হিলে মার্কিন আইনসভায় এই বেনজির হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৫টি মামলা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি যাতে গৃহযুদ্ধের দিকে না গড়ায় সেজন্য আমেরিকার রাজধানী ওয়াশিংটনে জারি হয়েছে পনেরো দিনের জরুরি অবস্থা। এদিকে গতকালই জো বাইডেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে সিলমোহর দিয়েছে মার্কিন কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি নতুন দায়িত্ব শুরু করবেন।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...