Saturday, April 4, 2026

শাহরুখ ‘ভাই’কে রাখিতে নিমন্ত্রণ ‘দিদি’ মমতার

Date:

Share post:

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের (KIFF)চেনা ছবি বদলে গিয়েছে করোনাকালে। শুক্রবার ভার্চুয়ালি উদ্বোধন হল ২৬ তম কেআইএফএফের। সেখানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান (Shahrukh Khan)। সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারার জন্য দুঃখপ্রকাশ করে শাহরুখ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শাহরুখকে ‘আমার ভাই’ সম্বোধন করে রাখিবন্ধনে আসার আমন্ত্রণ জানিয়ে দেন। বলেন, “রাখিতে কিন্তু আসতে হবে কিন্তু। ভুললে চলবে না”। শাহরুখও দিদিকে আস্বস্ত করে বলেন, শুধু আসবেনই না, সঙ্গে উপহার নিয়ে আসবেন।

মমতা-শাহরুখ সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। প্রতিবারই ফিল্মোৎসবের উদ্বোধনে কলকাতায় আসেন বাদশা। শাহরুখ মজা করে বলেন, এই প্রথমবার ‘দিদি’ তাঁর কথা শুনেছেন।

শাহরুখের সঙ্গে কথোপকথনের পাশাপাশি টলিউডের শিল্পীদের সঙ্গে আন্তরিকভাবে বাক্যালাপ করেন মুখ্যমন্ত্রী। বিধানসভা ভোটের কয়েক মাস আগে যে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির অন্তর্গত ‘স্বাস্থ্যসাথী’ কার্ড পরিষেবা শুরু করেছেন তিনি, এদিন সেই কথা জানান মমতা। পাঁচ লক্ষ টাকা ‘ক্যাশলেস’ চিকিৎসার ওই কার্ড অনুষ্ঠানে উপস্থিত সকলে করিয়ে নিতে পারেন।

আরও পড়ুন: কৃষি আইনের বাতিলের প্রস্তাব: দুদিন বসছে বিধানসভার বিশেষ অধিবেশন

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...