Tuesday, June 23, 2026

কৃষি আইনের বাতিলের প্রস্তাব: দুদিন বসছে বিধানসভার বিশেষ অধিবেশন

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের আনা কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব পাশ করা হবে বিধানসভায় (Assembly)। সেই মতোই চলতি মাসের ২৭-২৮ তারিখে বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন। কৃষি আইন বাতিলের প্রস্তাব নিয়ে সর্বদলীয় বৈঠকে পাশে থাকতে বাম-কংগ্রেসকে (Left-Congress) আবেদন জানিয়েছে শাসকদল। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) বলেন, “বিধানসবায় কৃষি বিল সংক্রান্ত আর জিএসটিতে ৫% পর্যন্ত ঋণ গ্রহণ করার যে প্রস্তাব, সেটাও এই অধিবেশনে আলোচনা হবে”।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই ঘোষণা করেছিলেন কৃষি আইনের বিষয় নিয়ে বিধানসভার অধিবেশন আলোচনা হবে। সেই মতো অধিবেশনে কেন্দ্রীয় সরকারের আনা ফার্মার্স প্রডিউস ট্রেডস অ্যান্ড কমার্স অ্যাক্ট ২০২০-এর বিরোধিতা করে প্রস্তাব পাশ করাবে রাজ্য সরকার।

শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যে এবিষয়ে আলোচনা হয়। পরে পরিষদীয় মন্ত্রী জানান, ২৭ তারিখে অধিবেশন শুরুর জন্য স্পিকারের কাছে চিঠি জমা দেওয়া হয়েছে। মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হবে।
কেন্দ্রীয় কৃষি আইন (Agricultural Law) বাতিলের দাবিতে একটি সর্বদলীয় প্রস্তাব আনা হবে। সেই প্রস্তাব বাম কংগ্রেসের পরিষদীয় দলের কাছেও পাঠানো হবে। সঙ্গে কৃষকদের স্বার্থে আইনগুলি  বাতিলের দাবি জানাবে পার্থ।

জিএসটি ৫ শতাংশ বৃদ্ধির দাবিতেও একটি প্রস্তাব আনা হবে। তবে বাজেট অধিবেশন নিয়ে সরকার পক্ষ পরে আলোচনা সাপেক্ষে জানাবে বলে জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তুষ্ট বাম ও কংগ্রেস। কারণ, তারা দীর্ঘদিন ধরে কৃষি আইনের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব পাশের দাবি করে আসছিল। কিন্তু বিরোধী বাম-কংগ্রেস পরিষদীয় দলের দাবি, দু’সপ্তাহের জন্য বিধানসভা অধিবেশন করতে হবে। তবে আপাতত দু’দিনই বসছে বিধানসভার বিশেষ পরিবেশন।

আরও পড়ুন : কেন্দ্র- কৃষক বৈঠক ফের ১৫ জানুয়ারি, সমাধান না বেরোলে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিল

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...