Saturday, April 4, 2026

জিতেন্দ্র ফিরে পেলেন না পদ, নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ

Date:

Share post:

জল্পনার অবসান। আসানসোল পুরসভার (Asansol Municipal Corporation) নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হলেন অমরনাথ চট্টোপাধ্যায় (Amarnath Chottopadhyay)। অবশেষে খালি হাতে থাকলেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। হারানো পদ ফিরে পেলেন না।

শনিবার রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর আগে অমরনাথ চট্টোপাধ্যায় আসানসোল পুরসভার বিদায়ী পুরবোর্ডের পুর চেয়ারম্যান ছিলেন। আসানসোল পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তিনি। জানা গিয়েছে, আগামী সোমবার তিনি পুরপ্রশাসক পদের দায়িত্ব নেবেন।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ অক্টোবর আসানসোল পুরসভার ৫ বছরের মেয়াদ শেষ হয়। ১৫ অক্টোবর প্রশাসক পদে বসানো হয় প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি। যে পুরপ্রশাসক বোর্ড করা হয়েছিল, তার অন্যতম সদস্য ছিলেন অমরনাথ চট্টোপাধ্যায়। গত ১৬ ডিসেম্বর পুরপ্রশাসক পদ থেকে আচমকাই ইস্তফা দেন জিতেন্দ্র। একইসঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদও ত্যাগ করেন। এরপর দলের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করেন তিওয়ারি। ফের দু’দিন পরেই আবার তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) ফিরে আসেন তিনি। তবে তাঁকে তাঁর পদ আর ফিরিয়ে দেওয়া হয়নি।

নতুন পুরপ্রশাসক পদে নিযুক্ত হওয়ার পর অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, “দল ও সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।”

আরও পড়ুন-বেনজির! কলকাতা প্রেস ক্লাব কেলেঙ্কারি, শ্লীলতাহানির অভিযোগে এল পুলিশ!

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...