Thursday, May 14, 2026

মোদীকে আমদানি শুল্ক কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের

Date:

Share post:

বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক কমানোর সুপারিশ করলেন অর্থনীতিবিদরা । প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারতে’র স্বপ্নপূরণ করতে গিয়ে বিভিন্ন পণ্যের উপরে আমদানি শুল্ক ক্রমান্বয়ে বেড়েই চলেছে। এদিকে, শুক্রবার নরেন্দ্র মোদীর সঙ্গে এক বৈঠকে ঠিক এর বিপরীতে কথাই বললেন অর্থনীতিবিদরা। তাঁদের পরামর্শ, বাড়ানো নয়, বরং কমানো হোক আমদানি শুল্ক (embark on import tariff rationalisation)। শুধু তাই নয়, তাঁদের মধ্যে কেউ কেউ বেসরকারিকরণ (creating a separate ministry for privatisation) নিয়েও ভাবনাচিন্তা করতে পরামর্শ দেন মোদীকে।  এই মুহূর্তে সরকারের লক্ষ্য হওয়া উচিত আন্তর্জাতিক দুনিয়ার সঙ্গে লেনদেনে যে বাধা তৈরি হয়েছে তা কাটানো। এমনই মত দেশের অর্থনীতিবিদদের।

আত্মনির্ভর ভারতের স্লোগান তোলার পর থেকে আমদানি করা পণ্যের উপরে নির্ভরতা কমাতে চাইছে মোদী সরকার। শুল্ক বাড়ানোর নীতি সেই কারণেই। এই প্রেক্ষাপটে শুক্রবার বাজেট-প্রস্তুতির অঙ্গ হিসেবে লকডাউনের ধাক্কা কাটিয়ে বৃদ্ধিকে চাঙ্গা করার রাস্তা খুঁজতে অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসেন মোদী। অর্থনীতিবিদরা বিলগ্নিকরণে জোর দিতে বলেছেন। তাঁদের সুপারিশ, অর্থনীতিকে চাঙ্গা করতে ঘাটতিতে (fiscal deficit) লাগাম পরানোর রূপরেখা তৈরি রাখুক কেন্দ্র। বৈঠকে ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Finance minister Nirmala Sitharaman)। ছিলেন আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন কর্ণধার কে ভি কামাথ (KV Kamath), রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন কর্তা রাকেশ মোহন (Rakesh Mohan), প্রাক্তন মুখ্য আর্থিক উপদেষ্টা শঙ্কর আচার্য (Shankar Acharya), নীতি আয়োগের প্রাক্তন উপাধ্যক্ষ অরবিন্দ পানাগড়িয়া (Arvind Panagariya) প্রমুখ। ছিলেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা পরিষদের প্রধান বিবেক দেবরায়।

Advt

 

 

 

 

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...